‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিনবারের সাংসদ পদে ছিলেন। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস থেকে যাবতীয় সুখ ভোগ করেছেন। এখন দুর্দিনে দল ও সাংসদ পদ ছেড়ে আচমকাই বিদ্রোহী হয়ে উঠলেন সুখেন্দু শেখর রায়। আজ, সোমবার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমাও দিয়েছেন সুখেন্দু শেখর। তারপরেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই দলে কোণঠাসা ছিলাম। সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। তৃণমূলের কোনও আদর্শ ছিল না। আরজি কর নিয়ে তো আমি প্রকাশ্যে মুখ খুলেছিলাম। আমার অপরাধ, আমি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়েছিলাম। কারণ আমি এখনও মনে করি, আর জি করের ঘটনার প্রমাণ লোপাটে তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওই ঘটনার পর দোষীদের রক্ষা করার চেষ্টা চলছিল। তখনই আমি সিদ্ধান্ত নিই, এই দলে বেশি দিন থাকব না।’

আরও পডুন: নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

এরই সঙ্গে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘দল যেভাবে চলা উচিত, চলেনি। এত বড় বিপর্যয়ের পর যেভাবে বিশ্লেষণ করা দরকার ছিল, তা হয়নি। যাঁরা নানা কমিটিতে রয়েছেন, তাঁদের মতামত নেওয়া হত না। নিরুপায় হয়ে তা সত্ত্বেও অনেকে দাঁতে দাঁত চেপে ছিলেন। মানুষ তৃণমূলের প্রতি আস্থা হারিয়েছিল। তখনই আমি বুঝতে পেরেছি দল জনমন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দলে আদর্শ ছিল না। কর্মসূচি ছিল সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা আর লুটপাট করা। তা অবশ্য মানুষ কিংবা আমরা বুঝতে পারিনি। একটা সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিল। দলে এখন সব জাতীয় নেতা। কেউ লোকাল নেতা নেই। ওই জাতীয় নেতাদের গত কয়েকদিনে কত সম্পত্তি বেড়েছে খোঁজ নিয়ে দেখা হোক।’ সূত্রের খবর, শুধুই সুখেন্দু শেখর নন। সাংসদ পদ ও তৃণমূল ছাড়ার পথে রয়েছেন প্রায় ১৪-১৬ জন সাংসদ।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ