নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পরে দিকে দিকে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরছে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলছেন। তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভও দেখাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।

বিজেপি কর্মীদের খুন, স্কুলে বোমবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এতদিন পুলিশ তাঁর হদিশ পাচ্ছিল না। পালিয়ে ছিলেন তিনি। অবশেষে গ্রেফতার হলেন তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি। জানা গিয়েছে, দেবব্রত মাইতি ও রথীবালা নামে ২ বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠেছিল আলরাজির বিরুদ্ধে। গত এপ্রিল মাসে রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল যখন নন্দীগ্রামে গিয়েছিলেন, তখন আলরাজির বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছিলেন সাধারণ মানুষ। এলাকায় ২০২১-র পরে সন্ত্রাস ছড়িয়েছিলেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয় ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়েও অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। আলরাজির গ্রেফতারির খবর ছড়াতেই নন্দীগ্রামের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মীরা থানার সামনে জড়ো হতে শুরু করেন। সকলের একটাই অভিযোগ, এলাকায় ত্রাস ছিল আলরাজি। সমস্ত নির্বাচনের আগে সকলকে ভয় দেখানো হতো। 

নন্দীগ্রাম বিজেপির মণ্ডল-২ সভাপতি জানিয়েছেন, আব্দুল আলিম আলরাজি সব নির্বাচনের আগে বোমা, বন্দুক নিয়ে বুথ দখল করত। বিজেপি কর্মীকে খুন যেমন করেছে, তেমন স্কুলেও বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। নন্দীগ্রামের ত্রাস এবং সন্ত্রাসের মাথা এই আলরাজি।

 

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ