বিধানসভার অধিবেশনের সময় নিয়ে বিভ্রান্তি, রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিচ্ছেন কিনা, তা নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি রাজ্যের সাংবিধানিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য টাইপের ভুল। দুপুর দুটোর জায়গায় লেখা হয়েছিল মধ্যরাত দুটো। সেই ভুলকে হাতিয়ার করে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলতে মধ্যরাতেই বিধানসভার অধিবেশন ডেকে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ফলে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলছিলেন রাজ্যবাসী। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে নিজেই রাজ্যপালকে ফোন করে জানালেন, টাইপিং ভুল হয়েছে। দুপুর দুটোর জায়গায় সকাল দুটো লেখা হয়েছে। রাজ্যপাল যেন দুপুর দুটোয় অধিবেশন শুরুর জন্য নির্দেশিকা জারি করেন। মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিচ্ছেন কিনা, তা নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাননি রাজ্যের সাংবিধানিক প্রধান।

ঘটনার সূত্রপাত এদিন দুপুরে। রাজ্য মন্ত্রিসভার তরফে রাজভবনে বিধানসভার অধিবেশনের জন্য যে সূচি পাঠানো হয়েছিল তাতে দেখা যায়, অধিবেশন শুরুর দিন অর্থাৎ ৭ মার্চ রাত দু’টোয় রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। আর সেই সূচি হাতে পাওয়া মাত্রই সময় নষ্ট না করে  টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইটে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে লেখেন, ‘ইতিহাসে এই প্রথম মাঝরাতে বিধানসভা অধিবেশন বসতে চলেছে এবং ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালকে সময় দেওয়া হয়েছে।’

যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের তরফে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইংরাজি 2 PM-এর জায়গায় 2 AM লেখা হয়েছে ভুল করে। শুধু রাজ্য সরকারই নয়, এমনকী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও সংবাদমাধ্যমকে বলেন, ‘টাইপিংয়ে ভুলের জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে রাজ্যপাল যদি নতুন সময় না জানান, তাহলে রাত দুটোর সময়েই অধিবেশন বসবে।’

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত