‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর ২৭ জুন মারা গিয়েছেন 'কাঁটা লাগা' গার্ল তথা অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর ২৭ জুন মারা গিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল তথা অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যুর কারণ হিসেবে একাধিক তথ্য সামনে এসেছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী বয়স ধরে রাখার ওষুধ খেতেন, প্রয়োজনে ইঞ্জেকশনও নিতেন। জানা যায়, যেদিন তিনি বুকে ব্যথায় আক্রান্ত হন, সেই দিন তাঁর বাড়িতে পুজো ছিল, অভিনেত্রী সারাদিন উপোস রেখেছিলেন। কিন্তু বয়স ধরে রাখার ইঞ্জেকশন নিতে ভুলে যাননি। তার ফলে উচ্চ রক্তচাপের কারণে তাঁর মৃত্যু হয়। তবে এই ইঞ্জেকশন নেওয়ার কারণে শেফালির মৃত্যু হয়েছে, এই বিষয়টি উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী। শেফালির মৃত্যুর পর নানাভাবে স্ত্রীর স্মৃতি আগলে রাখছেন পরাগ।

স্ত্রীর মুখমণ্ডল বুকে ট্যাটু হিসেবে এঁকেছেন। এছাড়া স্ত্রীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অর্থাৎ স্ত্রীকে চোখের পলকে হারাচ্ছেন অভিনেতা। এখনও স্ত্রীর স্মৃতিতে বেঁচে আছেন পরাগ। মাঝে মধ্যেই শ্মশানে চলে যান তিনি, যেখানে তিনি অশুভ আত্মার উপস্থিতি টের পান। সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিষয়টি সামনে এনেছেন পরাগ। স্ত্রীর মৃত্যুর পর তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। ভ্লগে নিজের জীবনের নানান অভিজ্ঞতা, ভ্রমণ কাহিনী-সহ অনেক কিছু শেয়ার করেন তিনি। সেখানেই একটি ভ্লগের মাধ্যমে তিনি জানিয়েছেন, সম্প্রতি মোদিনগর শ্মশানে গিয়েছিলেন তিনি, যেখানে তিনি প্রয়াতের আত্মার উপস্থিতি অনুভব করেছেন। অদৃশ্য শক্তির সঙ্গে কথা বলেছেন। তাঁর কাছে এটা বিশ্রাম নেওয়ার একটি দারুণ জায়গা। তিনি শ্মশানে অদ্ভুত কার্যকলাপও রেকর্ড করেছেন। অদ্ভুত শব্দ শুনতে পেয়েছেন। আত্মাদের বলেছেন, “আমি তোমাদের কষ্ট দিতে এখানে আসিনি। তোমরা যেখানেই থাকো, সুখী ও শান্তিতে থাকো। তবে আমার কিছু হবেনা। নারায়ণ আমার সঙ্গে আছেন। হরি আমার সঙ্গে আছেন। পরি (শেফালি) আমার সঙ্গে আছেন, সুতরাং ভয় কিসের, ভাই?’

তবে পরাগের ভিডিওতে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “শ্মশানে কেন যাবেন? মন্দিরে যান।” কেউ কেউ বলেছেন, “দয়া করে ধর্মীয় ভিডিও বানান, এরকম ভীতিকর ভিডিও নয়।”

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী