হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্টে বর্তমানে ৪৫ জন বাংলাদেশি নাগরিক বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আরও কিছু বাংলাদেশি নাগরিক চেকপোস্টে এসে হাজির হচ্ছেন।

অন্যদিকে, বাদুড়িয়া ও স্বরূপনগর-সহ তিনটি হোল্ডিং সেন্টারে মোট ৩৮৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিশেষ ক্যাম্পে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কম্পিউটার সিস্টেমে আপলোড করা হচ্ছে। প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে এ দেশে প্রবেশ করেছিলেন এই ব্যক্তিরা। তাঁদের অনেকেই রাজ্যের বাইরে বিভিন্ন পেশায় কাজ করতেন। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা নারী, পুরুষ ও শিশুদের জন্য খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেশে ফেরার আগে যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে বিষয়েও নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুনঃ বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

এদিকে, ভবিষ্যতে প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অনুপ্রবেশকারীদের সংখ্যা ধীরে ধীরে কমলেও সীমান্তে নজরদারি আরও কড়া করা হয়েছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, ফুটবল বিশ্বকাপে হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে