বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুহুর্তে-মুহুর্তে বদলাল ম্যাচের রং। কখনও বাংলাদেশের অনুকুলে আবার কখনও অস্ট্রেলিয়ার অনুকুলে। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই শেষে তিন বল বাকি থাকতেই হাতে এক উইকেট নিয়ে তৃতীয় একদিনের ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া। আর এই জয়ের নায়ক অসি বাঁ-হাতি ব্যাটার কুপার কনোলি। একাই বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করলেন।  একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের কাছে চুনকাম হওয়ার লজ্জা থেকেও দলকে বাঁচালেন। বেচারা শরিফুল ইসলাম। ১০ ওভারে ৪৮ রান খরচ করে ছয় উইকেট নিয়েও নায়ক হতে পারলেন না।

প্রথম দুই ম্যাচ জয়ের ফলে আগেই সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা। রবিবার (১৪ জুন) ছিল নিয়মরক্ষার ম্যাচ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের বাইরের বলের লাইনে যেতে পারেননি সৌম্য সরকার। বল ব্যাটের কোনায় লেগে স্টাম্প ছিটকে দেয়। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য। পাওয়ার প্লে’র শেষ ওভারে বল করতে এসে তানজিদ হাসানকে (১৯) সাজঘরে ফেরান ম্যাট রেনশ। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত কার্যত টেস্টের মতো ঠুকঠাক করে খেলেন। তিনিও ৫০ বলে ২৪ রান করে ম্যাট রেনশের শিকার হন। এর পর অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় জুটি বেঁধে অসি বোলারদের সামনে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন। অসি বোলারদের সাধারণ পর্যায়ে নামিয়ে এনে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান।

দুজনে ১৭৫ রানের জুটি গড়েন। শতরানের দোরগোড়া থেকে ফেরেন হৃদয়। তিনি করেন ৮৮ বলে ৮৩। এর পরে মোসাদ্দেক হোসেন আগ্রাসী ব্যাটিং করে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করে টাইগাররা।

চুনকামের লজ্জা এড়াতে জয়ের জন্য ২৭৫ রান তাড়া করতে নেমে খুব একটা খারাপ শুরু করেনি অস্ট্রেলিয়া। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে পঞ্চম ওভারে শরিফুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অসি অধিনায়ক জস ইংলিস। তিনি ১২ বলে চারটি চারের সাহায্যে করেন ২১ রান করেন। এক বল বাদেই বোল্ড হয়ে যান ম্যাট রেনশ। ১২তম ওভারে তাসকিন আহমেদের বলে দুরন্ত ক্যাচ নিয়ে অ্যালেক্স ক্যারিকে সাজঘরের পথ দেখান সৌম্য সরকার। ১৬ বলে ৮ রান করেন ক্যারি। এর পরে কুপার কনোলি ও মার্নাস লাবুশানে প্রতিরোধ গড়ে তোলেন। তানভীর ইসলামের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন কনোলি। ২৪তম ওভারে আক্রমণে এসে লাবুশেনেকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব‍্যাট পেতে দেন লাবুশেন। থার্ড ম‍্যানে বল পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে চমকে দিয়ে ঝাঁপ দিয়ে বল গ্লাভসে জমান সোহান। ৪৫ বলে ২৯ রান করেন লাবুশেন।

সবাই যখন ধরে নিয়েছিলেন ম্যাচ থেকে ছিটকে পড়েছে অস্ট্রেলিয়া, ঠিক তখনই পঞ্চম উইকেটে জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের শাসন করতে থাকেন কনোলি ও ক্যামেরন গ্রিন। বাংলাদেশের পেসার ও স্পিনারদের আক্রমণ ভোঁতা করে দিয়ে মাত্র ৮৭ বলেই একদিনের ক্রিকেটে জীবনের প্রথম শতরান পূর্ণ করেন বাঁ-হাতি কনোলি। তবে ১০৩ রানের মাথায় তাঁর সহজ ক্যাচ ফস্কান তানভীর ইসলাম। ৩৬তম ওভারে বল করতে এসে গ্রিনকে (৩৫ বলে ২৭) ফিরিয়ে জুটি ভেঙে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন মেহেদী হাসান। তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হয়নি। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে কনোলি ও অলিভার পিক দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৪৬তম ওভারে বল করতে এসে ফের অসি শিবিরে জোড়া ধাক্কা দেন শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে ফেরান পিককে (৩২ বলে ২৭) আর তৃতীয় বলে জেভিয়ার বার্টলেটকে (০)। তবে শরিফুলের হ্যাটট্রিকের আশায় জল ঢেলে দেন বেন ডোয়ারসুইস।  তবে পরের ওভারে এসে বেনকে (৪) ফেরান শরিফুল।  ৪৯ ওভারে অপ্রতিরোধ্য কুপার কনোলিকে (১৩৪ বলে ১৪৯) ফিরিয়ে ম্যাচের রং ফের বদলে দেন মোস্তাফিজুর রহমান। তবে শেষ ওভারের তৃতীয় বলে তাসকিন আহমেদের বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন অ্যাডাম জাম্পা।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন