ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের উত্তাপ, আর তার মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে একের পর এক বিমান দুর্ঘটনা। এবার আমেরিকায় বড়সড় বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান। B-52 Stratofortress Bomber বিমান দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি নিয়মিত টেস্ট মিশনে ছিল এবং স্থানীয় সময় অনুযায়ী সোমবার (১৫ জুন) সকাল ১১:২০ মিনিটে উড়ান শুরু করেছিল। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। কয়েক মাইল দূর থেকেও সেই ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। আমেরিকার বায়ুসেনা পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি রাডার আধুনিকীকরণ প্রোগ্রামের সঙ্গে যুক্ত এক টেস্ট মিশনে ছিল। দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন, তাদের মধ্যে সামরিক অফিসার, সরকারি কর্মচারী আর সরকারি কন্ট্রাক্টর ছিলেন। তবে নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত ছিল না। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খুঁজতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি, প্রযুক্তিগত সমস্যা অথবা অন্য কোনও কারণ এই দুর্ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মার্কিন বিমান বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের