বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাউন্টডাউন শুরু। আগামিকাল বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ছয়টায় (ভারতীয় সময়) ‘মরুর শিয়াল’ হিসেবে পরিচিত আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘মরুর শিয়াল’ নামে পরিচিত আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচেই আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। এই ম্যাচে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তিও তিনি গড়বেন । ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি প্রায় দুই দশক পরও জাতীয় দলের অন্যতম পরিচিত খেলোয়াড়।

তবে আলজেরিয়ার চিন্তার জায়গাটা অন্য। রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। ২০২১ আরব কাপে তাঁর একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এখনও ক্ষোভ রয়েছে আলজেরিয়ার ফুটবল মহলে। তবে আর্জেন্টিনার জন্য মার্চিনিয়াক মানেই মধুর স্মৃতি, যা মনে করিয়ে দেয় সাড়ে তিন বছর আগের সেই কাতার বিশ্বকাপ।  

কোপা আমেরিকার পর অবসর না নিয়ে জাতীয় দলের সঙ্গে পথচলা চালিয়ে যাওয়া মেসি এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ২১ মিনিট খেলেই ম্যাচসেরার পুরস্কার জেতায় তাঁর ফিটনেস নিয়েও কোনো প্রশ্ন নেই। তবে ম্যাচের আগে কিছুটা চিন্তায় আর্জেন্টিনা শিবির। চোটের কারণে নিয়মিত লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোকে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। যদিও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ফেরা স্বস্তি এনে দিয়েছে দলকে। ডান হাতের আঙুলে চোট থাকলেও তিনি একাদশে থাকার জন্য প্রস্তুত। অন্যদিকে আক্রমণভাগে লাউতারো মার্তিনেসের ওপরই ভরসা রাখছেন স্কালোনি। বাঁ পায়ের পেশির চোটের কারনে লেফটব্যাক  নিকোলাস তালিয়াফিকো মাঠের বাইরে, তাঁর জায়গায় ফাকুন্দো মেদিনা নাকি ৩-৫-২ ফর্মেশনের নতুন বাজি , সেটা স্কালোনির মস্তিষ্কের ওপরই ছেড়ে দেওয়া ভালো। তবে বড় স্বস্তি ফিরিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস । দল জেতানোর পাশাপাশি সের্হিও রোমেরোর ৪৭ টি ক্লিনশিটের রেকর্ডটা নিজের করে নেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য ।আর আক্রমণভাগে হুলিয়ান আলভারেসকে বেঞ্চে রেখে স্কালোনি বাজি ধরছেন সদ্য সমাপ্ত ক্লাব মরশুমে ২২ গোল করা লাউতারো মার্তিনেসের ওপরই।

আলজেরিয়ার জন্যও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। আট বছর পর বিশ্বকাপে ফেরা দলটি অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া। অধিনায়ক রিয়াদ মাহরেজ এখনও তাদের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র। তাঁর সঙ্গে আছেন তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা এবং গতিময় ফরোয়ার্ড আমিন গুইরি।ম্যাচটি ঘিরে আরও একটি বিষয় আলোচনায় এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা কাগজে-কলমে অনেকটাই এগিয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মরুর শিয়ালরা কি চমক দেখাতে পারবে, নাকি মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আর্জেন্টিনার জয়েই ,সেই উত্তর  আপাতত মিলবে মাঠের লড়াইয়ে।

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার