দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক পরিযায়ী শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য কলহের জের! স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক পরিযায়ী শ্রমিক। আজ বুধবার (১৭ জুন) ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায়। স্ত্রীকে কোপ মারার পর নিজেও গলায় ছুরি চালিয়ে রক্তাক্ত অবস্থায় বিষ্ণুপুর হাসপাতালে পৌঁছন। পরে পুলিশ ওই শ্রমিকের স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রের খবর, গত কয়েক বছর আগে পশ্চিম মেদিনীপুরের চন্দকোনা এলাকার বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে হুগলি জেলার মায়াপুরের বাসিন্দা পূজা মাঝারির বিয়ে হয়। মাস তিনেক আগে বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায় একটি বাড়ি ভাড়া নেন ওই দম্পতি। অভিজিৎ বেঙ্গালুরুতে একটি সোনার দোকানের কারিগর ছিলেন। স্ত্রী বাইরে কোনও কাজ করতেন না, তিনি গৃহবধূ ছিলেন। ভাড়া বাড়িতে তিনি একাই থাকতেন।

কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির ঝামেলা লেগেই থাকতো। গত ১৫ জুন অভিজিৎ বেঙ্গালুরু থেকে বিষ্ণুপুরের ভাড়ার বাড়িতে ফিরে আসেন। আর ফিরেই স্ত্রী পূজার সঙ্গে তাঁর একপ্রস্থ ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। গতকাল তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আর বাড়িতে ফিরতেই আবারও স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। ঝামেলার পর বাড়ির মালিক তাঁদের ভাড়া থেকে উঠে যেতে বলেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবার যে কে সে! অভিযোগ, আজ, বুধবার সকালে তাঁদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হলে অভিজিৎ একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রী পূজার উপর চড়াও হন এবং তাঁকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে অভিজিৎ নিজের গলাতেও ছুরি চালিয়ে দেন। এরপর রক্তাক্ত অবস্থায় স্কুটি নিয়ে সটান বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হাজির হন। পরে ঘটনার কথা জানাজানি হলে গুরুতর আহত পূজাকে উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান