হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই সব তছনছ

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপরে পরপর দুইটি ঘূর্ণায়মান জলস্তম্ভ দেখা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে হুগলি নদীর উপর দেখা মিলল বিরল দৃশ্যের। জোড়া টর্নেডোর তাণ্ডব! বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপরে পরপর দুইটি ঘূর্ণায়মান জলস্তম্ভ দেখা হয়েছে, যাকে চলতি ভাষায় টর্নেডো বলেই জানে সবাই। মুহূর্তেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। নির্দিষ্ট অঞ্চলে শুরু হয় ঝেড়ো হাওয়া ও বৃষ্টি। সবকিছু রীতিমতো তছনছ হয়ে যায়। স্থানীয়দের দাবি, কয়েক মিনিট ধরে নদীর উপরে জোড়া ঘূর্ণাবর্তটি অবস্থান করেছে। অনেকেই তা দেখে মোবাইলবন্দী করে নেয়। টর্নেডো ঝড়ের কারণে সেই মুহূর্তে নদীতে থাকা মৎস্যজীবী ও নৌযান গুলিকেও নিরাপদে সরে যেতে বলা হয়।

তবে বর্ষার সময়ে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় টর্নেডো দেখা গেলেও একসঙ্গে জোড়া টর্নেডো ঘূর্ণাবর্তের ঘটনা বিরল। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা তাঁরা আর কখনও দেখতে পায়নি। তবে টর্নেডোর তাণ্ডবের কারণে ওই এলাকার মানুষজন ভ্যাপসা গরম থেকে কিছুক্ষনের জন্যে রক্ষা পেয়েছেন। ঘর্মাক্ত গরমের মাঝে ঝোড়ো হাওয়া ও সামান্য বৃষ্টির জন্যে কিছুটা স্বস্তিতে এলাকার বাসিন্দা। এই মুহূর্তে তপ্ত গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বেশ কিছু জেলায় গরম ও অস্বস্তি চরমে উঠেছে। বাড়িতে থাকলে এসি ছাড়া এক মুহূর্ত থাকা অসম্ভব, বাইরে বেরোলেও ছাতা, জল মাস্ট। ঘামে ভিজে চপচপে ভিজছে সারা শরীর। এক মুহূর্ত রোদে থাকা অসম্ভব।

আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। যার ফলে গরম আরও বাড়বে। কোথাও কোথাও হালকা-পশলা বৃষ্টি হলেও গরমের অস্বস্তি ভাব কাটছে না। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার কিছু কিছু জেলায় বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। কিন্তু এখুনি গরম কমছে না।

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের