প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষার মাত্র ২৬ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এই পরীক্ষা ঘিরে ছিল ব্যাপক কড়াকড়ি। বাংলার পাশাপাশি এই প্রথমবার ভিনরাজ্যেও ছিল পরীক্ষাকেন্দ্র। ভিন রাজ্যের পড়ুায়ারও রাজ্য জয়েন্টে বসেছিল। পশ্চিমবঙ্গের বাইরের ১৯ হাজার ৮৮ জন পড়ুয়া পাশ করেছেন। রাজ্যের মধ্যে জয়েন্টে প্রথম হয়েছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়। এ বারের জয়েন্ট এন্ট্রান্সে বসেছিলেন ৯৪ হাজার ৯০১ জন। তাদের মধ্যে পাশ করেছেন ৯২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ৬৬ হাজার ৩৮৩ জন ছাত্র ও ২৬ হাজার ৩৬৮ জন ছাত্রী রয়েছেন। মেরিট লিস্টে পশ্চিমবঙ্গের বাইরের ১৯ হাজার ৮৮ জন পড়ুয়া রয়েছেন। এক নজরে দেখে নিন প্রথম ১০-এ কারা রয়েছেন। 

প্রথম – শাশ্বত বন্দ্যোপাধ্যায় (সল্টলেক) নালন্দা অ্যাকাডেমি 

দ্বিতীয় – সৌঋদ্ধ মণ্ডল (বিষ্ণুপুর) বিবেকানন্দ মিশন স্কুল, জোকা

তৃতীয় – উমাং ভাট (রানিগঞ্জ) পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল

চতুর্থ – রাহুল কোনার (নিউটাউন) দিল্লি পাবলিক স্কুল

পঞ্চম – সর্বান ভট্টাচার্য (বীজপুর) গার্ডেন হাই স্কুল

ষষ্ঠ – আরহা ভট্টাচার্য (চন্দ্রকোণা) চন্দ্রকোণা জিরাট হাইস্কুল

সপ্তম – সৃজন শুর (শিবপুর) সাউথ পয়েন্ট হাইস্কুল

অষ্টম – মণীশ সেনাপতি (কোতোয়ালি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর কলেজিয়েট স্কুল

নবম – সব্যসাচী লস্কর (সোনারপুর) বিডিএম ইন্টারন্যাশনাল

দশম – দেবজিৎ পাল (বালিগঞ্জ) সাউথ পয়েন্ট হাইস্কুল

আরও  পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

জয়েন্টের কাউন্সেলিং ও সিট অ্যালটমেন্ট ২৯ জুন থেকে শুরু হতে পারে বলে জানালেন চেয়ারম্যান গৌতম পাল। । গত ২৪ মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। যাবতীয় বিঘ্ন এড়াতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস-সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।  মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২৬৪টি কেন্দ্র ছিল বাংলার,  ত্রিপুরার ২টি এবং অসমের ১টি। 

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?