২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

আগামী রবিবার (২১ জুন) ভোর ৪টে থেকে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের আয়োজন আগামী এই রবিবার যোগ দিবসে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি দুদিনের সফরে আগামী ২০ এপ্রিল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতা যোগ দিবসের ইভেন্টে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া রাজ্যের কোণে কোণে থেকে সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত হবেন সাধারণ মানুষ। তাই এই বিশেষ দিনে সাধারণ মানুষ যাতে নিরাপদে এবং সঠিক সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছতে পারেন, তাঁদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে আগামী রবিবার নির্দিষ্ট সময়ের আগেই ব্লু এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি একই দিনে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা। তাই পরীক্ষার্থী-সহ সকল রকম যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্যে আগামী রবিবার (২১ জুন) ভোর ৪টে থেকে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ভোরবেলার মেট্রোর এই করিডোরগুলিতে অতিরিক্ত পরিষেবা চালানো হবে। তাই টার্মিনাল স্টেশন গুলো থেকে শেষ মেট্রো পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ব্লু লাইন: সাধারণ রবিবারে ১৫২টি মেট্রো চলাচল করে, কিন্তু আগামী ২১ জুন ব্লু লাইনে মোট ২১৪টি মেট্রো (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) ট্রেন চলবে। ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে আপ এবং ডাউন উভয় দিকেই ১৪ মিনিট ও ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪ টেয়। নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে ৪ টেয়। মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বিশেষ পরিষেবা থাকবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো চালু হবে ভোর ৪ টেয়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাওয়ার এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে।

গ্রিন লাইন: সাধারণ গ্রিন লাইনেও ১০৮টি মেট্রো যাতায়াত করে, কিন্তু ২১ জুন গ্রিন লাইনে মোট ১৭৩টি (৮৭টি আপ এবং ৮৬টি ডাউন) মেট্রো চলবে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত উভয় দিকে ১৫ মিনিট অন্তর এবং ১০ মিনিট পর পর মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত প্রথম মেট্রো চালু হবে সকাল ৯:০০ টার পরিবর্তে ভোর চারটে থেকে। সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে ভোর ০৪:০২ মিনিটে।

ইয়েলো লাইন: এই লাইনে অন্যান্য রবিবার ৭৮টি মেট্রো চলে। কিন্তু ২১ জুন ইয়েলো লাইনে মোট ১১২টি মেট্রো (৫৬টি আপ এবং ৫৬টি ডাউন) চলবে।ভোর ০৪:১৮ থেকে সকাল ০৯:০০ পর্যন্ত আপ এবং ডাউন উভয় দিকে ১৮ মিনিট ও ২০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে। এরপর রবিবারের স্বাভাবিক পরিষেবা চালু হবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে ভোর ০৪:১৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে ০৪:৪০ মিনিটে। তবে ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইন—এই তিন লাইনেরই শেষ মেট্রো পরিষেবার সময়ে অপরিবর্তিত থাকবে। ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি