মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু। বাথরুম থেকে উদ্ধার দেহ। সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন স্বামী-স্ত্রী। যা দেখে অবাক প্রতিবেশীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু। বাথরুম থেকে উদ্ধার দেহ। সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন স্বামী-স্ত্রী। যা দেখে অবাক প্রতিবেশীরা। খবর পেয়েই পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন। কিন্তু কীভাবে তাঁদের মৃত্যু হল? আত্মহত্যা করলেন? নাকি কেউ তাঁদের হত্যা করল, তা স্পষ্ট নয়।

ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের দৌলতাবাদে। মৃতদের নাম যথাক্রমে রাকিবুল শেখ ও তাঁর স্ত্রী শিখা বিবি। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে শিখা বাথরুমে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাথরুমেই মুখ থুবড়ে পড়ে থাকেন। আর তখন রাকিবুল স্ত্রীকে বাঁচাতে গেলে স্ত্রীর সংস্পর্শে এসে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন। চিৎকার করার সময় পাননি। মাটিতে পড়ে মৃত্যু হয় তাঁদের, একসঙ্গে বাথরুমের মধ্যেই স্বামী-স্ত্রীকে পড়ে থাকতে দেখতে পান গ্রামের বাসিন্দারা।  স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিদ্যুৎপৃষ্ট হয়েই স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দৌলতাবাদ থানার পুলিশ। এবং দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। গ্রামের মধ্যে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত মহিলা হাসপাতালে কাজ করতেন। তাঁর বান্ধবী সকালে তাঁকে ফোন করায় ফোন না পাওয়ার কারণে সিধা তাঁর বাড়িতে চলে আসেন। সেই বাড়িতে এসে দরজা খুলতে দেখে তাঁর বান্ধবী এবং তাঁর স্বামী পড়ে রয়েছে, তাঁদের কারেন্ট বইছে। সেই মেয়েটি আমাদের খবর দেয়। আমরা গিয়ে দেখি দুজনেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন। এরপর আমরা বৈদ্যুতিক অফিসে খবর দিই। সেখান থেকে লোকজন এসে তাঁদের বাড়ির মেইন সুইচ অফ করেন। আমরা ভোর ছয়টা নাগাদ খবরটি পেয়েছি। ঘটনায় আমরা সকলেই ভয় পেয়ে গিয়েছি। পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। সম্ভবত বৃষ্টির কারণে তাঁদের লাইটবোর্ডে কোনও সমস্যা হয়েছিল। বাথরুমে যাওয়ার সময় লাইট ধরাতে গিয়ে প্রথমে শিখা বিদ্যুৎস্পৃষ্ট হন। সে অনেকক্ষন ঘরে না ফেরায় রাকিবুল স্ত্রীকে খুঁজতে যায়। এরপর স্ত্রীকে ছুতেই তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন এবং দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। রাকিবুল ইটভাটায় লেবারের কাজ করতেন।

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের