১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার পর এবার ১০ জনের প্যারাগুয়ের কাছেও হেরে গেল তুরস্ক। শনিবার (২০ জুন) সানফ্রান্সিসকোর বে এরিয়ায় প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হল তুর্কিদের। ম্যাচের ৬৫ সেকেন্ডে মাতিয়াসা গালারসার গোলে জয় হাসিল করে নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখল প্যারাগুয়ে।

এদিন সানফ্রান্সিসকোর গ্যালারিতে ঠিক করে বসতে না বসতেই মাত্র ৬৫ সেকেন্ডে তুরস্কের জালে বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারসা। ৩৫ মিনিটে ফরোয়ার্ড হুলিও এনসিসোর  ফ্লিক করা বল চলে যায় গালারসার কাছে। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে ২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্রুততম গোলদাতা হয়ে যান তিনি।  পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। কিছুক্ষণ বাদে ফ্রি কিক থেকে আসা বলে মাথা ছোঁয়ান তুরস্কের মের্ত মুলদুর। ৩৭ মিনিটে প‍্যারাগুয়ের হুয়ান হোসে কাসেরাসের গতিময় শট ঠেকিয়ে ব‍্যবধান বাড়তে দেননি তুরস্ক গোলরক্ষক।

প্যারাগুয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জালের দিকে যাচ্ছিল, তবে সবাইকে বিস্মিত করে দিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে সেটি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠে ফাউল করা হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। জটলার মধ্যেই মুখ ঢেকে তুরস্কের এক খেলোয়াড়কে কিছু বলেছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। ভিএআর দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এবারের বিশ্বকাপে মুখ ঢেকে কিছু বললে লাল কার্ডের নতুন নিয়ম চালু হয়েছে, আর সেই নিয়মে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় হয়ে গেলেন আলমিরন।

১০ জনের দল প্যারাগুয়েকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেপে ধরে তুরস্ক। একের পর এক আক্রমণ শানিয়ে প্যারাগুয়ের রক্ষণ ভাগের খেলোয়াড়দের তটস্থ করে রাখে। ৫৮তম মিনিটে অল্পের জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি চালহানোলু।পরের মিনিটে মেরিথ দেমিরালের শট হেড করে গোলরক্ষককে দিতে গিয়ে প্রায় নিজেদের জালেই পাঠিয়ে দিচ্ছিলেন প‍্যারাগুয়ের এক খেলোয়াড়। বেরিয়ে এসে বল ধরতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক, ওই সুযোগে শট নেন ওরালান্দো গিল। কিন্তু জটলার মধ‍্যে জালের দেখা পাননি তিনি।৬১তম মিনিটে হুলিও এন্সিসকোর দারুণ গতিতে কাট করে ভেতরে ঢুকে যান। তবে তিনিও তেকাঠির নিচে বল রাখতে পারেননি। ৬২ মিনিটে গিলের চমৎকার ক্রসে সুযোগ পেয়েছিলেন তুরস্কের তরুণ ফরোয়ার্ড দেনিস গুল। কিন্তু গোল করতে পারেননি। ৮৯ মিনিটে সমতা ফেরানোর ভাল সুযোগ হাতছাড়া করেন চান উজুন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরও একটা সুযোগ আসে দেমিরালের সামনে। দুই ডিফেন্ডারের কড়া পাহারার মাঝে থেকেও তাদের উপরে লাফিয়ে হেড করেন তিনি। কিন্তু তা  লক্ষ‍্যে থাকেনি, দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল! শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে চোখে জল ও একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।

 

 

ভারতীয় শিবিরে দুশ্চিন্তা! ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়