লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরনকে। তবে মাঠ ছাড়লেও ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন তিনি। কেননা মিগেলই হলেন প্রথম খেলোয়াড় যিনি বিপক্ষের খেলোয়াড়কে বিশ্রি ট্যাকল না করেও লাল কার্ড দেখেছেন। তাহলে খুলেই বলা যাক ঘটনাটি।

চলতি বিশেষ কাপে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তার মধ্যে অন্যতম হল মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখানো হবে। ২০২৫-২৬ মরশুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে এক বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালু করা হয়। বর্ণবাদী কোনও মন্তব্য করার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু হয়েছিল।

শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোতে  গ্রুপ লিগের খেলায় তুরস্কের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। ম্যাচের ৬৫ সেকেন্ডেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি।  প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠে ফাউল করা হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একে অন্যের দিকে তেড়ে যান। রেফারি ইভান বার্তোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জটলার মধ্যেই মুখ ঢেকে তুরস্কের  রাইটব্যাক মের্ত মুলদুরেরকে কিছু বলেছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। ভিএআর দেখে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।  আলমিরন লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে ১০ জনকে নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। যদিও তাতে জয় আটকায়নি। তুরস্ককে ১-০ গোলে হারিয়ে জয়ীর বেশে মাঠ ছাড়েন প্যারাগুয়ের খেলোয়াড়রা। আর টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়