সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে বাংলায় ক্ষমতাতে এসেছে বিজেপি। স্বাধীনতার পর প্রথম বাংলার মসনদে পদ্ম পার্টি। রাত পোহালেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর সেই বাজেটকে কেন্দ্র করে বিপুল প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। সেই প্রত্যাশা কতটা পূরণ হয় সেই দিকেই তাকিয়ে বাংলার আমজনতা।

আগামিকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। সেখানেই বাজেট নিয়ে নানা আলোচনা হবে। তারপরেই সেই বাজেট পাস হবে রাজ্য মন্ত্রিসভায়। সেই বাজেট পাস হওয়ার পর দুপুর ১২টায় বিধানসভায় সেটি ঘোষণা করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের বাজেট নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। তবে বাংলার মানুষ এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন মূলত দু থেকে তিনটি বিষয় নিয়ে। কর্মসংস্থান, শিল্প ও সামাজিক প্রকল্প। বিগত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে রাজ্যে বেড়েছে বেকারত্ব। কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন বহু যুবক। সেই সমস্যা থেকে মুুক্তি পেতে চাইছে রাজ্যবাসী। তাই বাজেটে কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকার কোনও দিশা দেখাক চাইছেন অনেকে। সঙ্গে রাজ্যের শিল্পক্ষেত্রে মরা গাঙে যাতে ঢেউ আসে সেই দিকেও তাকিয়ে অনেকে। বাজেটে শিল্প বা বিনিয়োগ নিয়ে কোনও বড় ঘোষণা থাকে কিনা সেই দিকেও নজর থাকবে সকলের। এর সঙ্গেই রয়েছে সামাজিক প্রকল্প, যেমন আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনার মতো স্কিমে বরাদ্দ বাড়বে কিনা সেটাও জানতে চাইছেন অনেকে।

আরও পডুন: মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

রাজ্যে পূর্বতন সরকার যে পরিমাণ দেনা করে গিয়েছে সেটি মাথায় নিয়ে নতুন কীভাবে পরিকল্পনা করছে বিজেপি সরকার তাও দেখতে চান বাংলার মানুষ। এছাড়াও বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা থাকে কিনা সেই দিকেও নজর রয়েছে অনেকের। চাকরিপ্রার্থীদের কোনও সুখবর দেয় কিনা বিজেপি সরকার সেই প্রত্যাশাও রয়েছে বাজেটকে কেন্দ্র করে। কিছুদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, মানুষের উপর করের বোঝা না চাপিয়ে কীভাবে রাজ্যে আয় বাড়ানো যায় সেটাই দেখবেন তিনি। একই সঙ্গে বিজেপি সরকারের এই বাজেটে কোনও নতুন রাস্তা, উড়ালপুল, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু ঘোষণা হয় কিনা তা জানতেও অধীর আগ্রহে রয়েছে বঙ্গবাসী। রাজ্য বাজেটকে ঢেলে সাজাতে বেশ পরিশ্রম করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। দিল্লি গিয়ে পরামর্শ নিয়েছেন অর্থনীতিবিদ তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির থেকেও। বিজেপির তরফে জানানো হয়েছে, এই বাজেট হবে সর্বমুখী। সকলের জন্য ভেবে করা হয়েছে রাজ্য বাজেট। কেউ বঞ্চিত হবেন না। 

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা