জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম। অমান্য করলেই বিদ্যুৎ-জল বিচ্ছিন্ন হতে পারে।জলযন্ত্রণা মুক্ত হাওড়া গড়তে অভিনব প্রচার পুরসভার।হাওড়াকে প্লাস্টিক ও আবর্জনা মুক্ত করতে এবং বর্ষার জলযন্ত্রণা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে পুর প্রশাসন। মন্ত্রী উমেশ রাইয়ের(Minister Umesh Rai) কড়া হুঁশিয়ারির পর, হাওড়া পুরসভার(Howrah Municipality) পক্ষ থেকে এলাকাভিত্তিক মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার প্রতিনিধিরা এলাকায় এলাকায় ঘুরে হ্যান্ডমাইকে প্রচার চালাচ্ছেন এবং সাধারণ মানুষকে এই নিয়মের গুরুত্ব বোঝাচ্ছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিয়ম অমান্যকারীদের প্রথমে ৩ বার নোটিশ দেওয়া হবে।

তারপরেও যদি কেউ যত্রতত্র নোংরা ফেলেন, তবে তাঁর বাড়ির পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।প্রতিদিন সকাল ৭টায় যখন পৌরসভার পক্ষ থেকে হুইসেল/ভেসাল বাজানো হবে, ঠিক তখনই ঘরের নোংরা নির্দিষ্ট গাড়িতে ফেলতে হবে। সবুজ বালতিতে(Green Bucket) ভেজা ময়লা এবং নীল বালতিতে শুকনো ময়লা আলাদা করে জমা করতে হবে। কোনোভাবেই প্লাস্টিক বা অন্যান্য আবর্জনা বাইরের রাস্তায় বা নর্দমায় ফেলা যাবে না।

এই প্রচার অভিযান নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ ঘোষ জানিয়েছেন ,যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা ফেলার কারণেই আমাদের শহরের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। আর তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য বৃষ্টিতেই জলযন্ত্রণায় দিন কাটাতে হচ্ছে। আমরা যদি সবাই সচেতন হয়ে নোংরা বাইরে ফেলা বন্ধ করি, তবে নিকাশি ব্যবস্থা সচল থাকবে। এলাকায় আর জল জমবে না এবং আমাদের শহর সম্পূর্ণ জলমুক্ত ও সুন্দর হয়ে উঠবে। পুরনো হাওড়া শহরকে বাঁচাতে এবং জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে তাই কড়া পদক্ষেপ নেওয়ার পথে হাওড়া পুরসভা।

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর