একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার পরিচয়পত্র সংক্রান্ত বিতর্কে এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা প্রকাশ রাজ। একাধিক রাজ্যে ভোটার হিসেবে নাম নথিভুক্ত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বেঙ্গালুরুর আদালত। আদালতের সমন উপেক্ষা করে বারবার অনুপস্থিত থাকার জেরেই জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।

জানা গিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরুর ৪৮ তম অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এসিজেএম) আদালত অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, তাঁর কাছে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা-সহ একাধিক রাজ্যের ভোটার পরিচয়পত্র ছিল, যা নির্বাচনী বিধির পরিপন্থী। এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। আইনজীবী দিলীপ কুমার হালাসুরু গেট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দাবি করেন, প্রকাশ রাজ একাধিক রাজ্যে ভোটার হিসেবে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি বিষয়টি বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এবং ভারতের নির্বাচন কমিশনের নজরে আনেন। কিন্তু সেখান থেকেও সন্তোষজনক সাড়া না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: ৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন নাগরিক দেশের শুধুমাত্র একটি জায়গাতেই ভোটার হিসেবে নাম নথিভুক্ত রাখতে পারেন। একাধিক রাজ্যে ভোটার পরিচয়পত্র থাকা সেই নিয়মের লঙ্ঘন বলেই দাবি অভিযোগকারীর। মামলার শুনানিতে হাজিরার জন্য আদালত দু’দফায় সমন জারি করলেও প্রকাশ রাজ নির্ধারিত কোনও দিনেই আদালতে উপস্থিত হননি। তাঁর এই অনুপস্থিতিকে গুরুত্ব দিয়েই আদালত এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফলে অভিনেতার বিরুদ্ধে আইনি চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। 

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার