‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে ১০ হাজার বাংলাদেশি আনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (২৩ জুন) বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপরে জবাবি ভাষণ দিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুপ্রবেশকারীদের আর ভোটব্যাঙ্ক করতে দেব না। আমাদের টাকাতে সরকারি প্রকল্প হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারব না। কোনও ভারতীয়র দুঃশিন্তা নেই। তিনি যে সম্প্রদায়ের হোন না কেন। এখনও অবধি ১০ হাজারকে ফেরত পাঠিয়েছি। ১২ টা হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। এখনও সময় আছে।  কেউ পালাতে চাইলে পালান। হাকিমপুর দিয়ে অনেকে পালিয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত ও মজবুত করার নীতি নিয়েছি। যারা পালাতে যান, তাড়াতাড়ি পালিয়ে যান।’

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তের জন্য প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী বেঞ্চে বসা বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেননি। উল্টে বিএসএফকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। অপমান করেছেন। জমি দিয়ে নিন্দা করতে পারতেন। আমরা ক্ষমতায় আসার পরে বিএসএফকে জমি দিয়েছি। শিগগিরই ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হবে।’

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে শেষ করে দিল আগুনের লেলিহান শিখা

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়