জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন জেলায় দুর্নীতি, জমি দখল ও প্রভাব খাটিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের হচ্ছে। সেই আবহেই এবার কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে জমি-বাড়ি জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তাঁর পাশাপাশি মেয়ে প্রিয়র্দশনী ঘোষ এবং জামাইয়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার তাদের তলব করল বিধাননগর উত্তর থানা। সূত্রের খবর, আগামী ২৬ জুন অতীন ঘোষকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধাননগর থানার পুলিশ।

অভিযোগকারী বিধাননগরের এক ব্যবসায়ী। তাঁর দাবি, ২০১৭ সালে প্রগতি ময়দান থানা এলাকার একটি জমি ও বাড়ি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে তাঁর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রথমে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হলেও পরে তদন্তের স্বার্থে মামলাটি বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়। পুলিশ অভিযোগের নথি খতিয়ে দেখা শুরু করেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ। তাঁর দাবি, সম্পত্তি সংক্রান্ত লেনদেনটি আইন মেনেই হয়েছিল। তিনি বলেন, কলকাতায় কোনও সম্পত্তির টাইটেল পরিবর্তনের জন্য প্রবেট প্রয়োজন। বিক্রেতা পক্ষ এখনও সেই প্রবেট জমা দিতে পারেনি। তাঁদের দাবি, চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করা হয়েছিল এবং বাকি অর্থ প্রবেট পাওয়ার পর দেওয়ার কথা ছিল। 

আরও পড়ুনঃগ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার 

প্রিয়দর্শিনীর আরও অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার ভুয়ো নথি ব্যবহার করে একাধিক সম্পত্তি বিক্রির চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য, অতীন ঘোষের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও এমন অভিযোগ ওঠেনি। বরং তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তিনি অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। এখন তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর সকলের।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান