তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুরেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল তারাতলার হাইড রোডে। নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বহু শ্রমিক। সূত্রের খবর, আজ, বুধবার ওই শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। তখনই ভেঙে পড়ে সেটি। সঙ্গে ভেঙে পড়েছে ওই নির্মীয়মাণ ছাদের লোহার একাধিক বিমও। ঘটনাস্থলে পৌঁছেছে তারাতলা থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে ক্রেনও। শুরু হয়েছে উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে লোহার বিমগুলি কেটে জখমদের উদ্ধার করা হচ্ছে। ড্রিলিং মেশিনও আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সুড়ঙ্গ খুঁড়ে চাপা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এখনও পর্যন্ত মোট আটজনের জখমের খবর পাওয়া যাচ্ছে। তাঁদের উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতার সিপি অজয় নন্দা। উদ্ধারকাজের জন্য ডাকা হয়েছে এনডিআরএফকে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ‘একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ-দমকল এসেছে, উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

আরও পডুন: জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

তারাতলায় এই দুর্ঘটনায় কন্ট্রোল রুম চালু করেছে নবান্ন। সেই হেল্পলাইন নম্বরগুলি হল- ১০৭০, ০৩৩ ২২৫৩৫১৮৫, ০৩৩ ২২১৪৩৫২৬, ৮৬৯৭৯৮১০৭০। স্থানীয় সূত্রে খবর, ওই নির্মীয়মাণ গোডাউনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন কমপক্ষে ৩০-৩২ জন শ্রমিক। কিন্তু কীভাবে এই নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ল? সেই বিষয়ে তদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা বিষয়টির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ