প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকের ব্যস্ত জীবনে অধিকাংশ মানুষ নিজের পরিবার, নিজের চাহিদা আর নিজের স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যস্ত। বিনা স্বার্থে কেউ কোনও কাজই করেন না। সেখানে সমাজে এখনও এমন কিছু মানুষ রয়েছেন, যারা নিজেদের কথা ভাবার আগে আরও পাঁচজনের কথা ভাবেন। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেন, কারও মুখে হাসি ফোটান, বিপদের সময় বাড়িয়ে দেন সাহায্যের হাত। বিনিময়ে তাদের কোনও প্রত্যাশা থাকে না। থাকে না প্রচারের লোভ কিংবা স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। এই সমস্ত মানুষদের দিন শুরু হয় আর পাঁচটা সাধারণ মানুষের ঘুম ভাঙার অনেক আগেই। ভোরের আলো ফোটার আগেই তাঁরা বেরিয়ে পড়েন মানুষের সেবায়। কেউ ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেন, কেউ তৃষ্ণার্ত পথচারীর জন্য পানীয় জলের ব্যবস্থা করেন। তেমনই একজন হলেন ৭৭ বছর বয়সী নটরাজন। যিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তাঁর দিন শুরু করেন।

নটরাজন দিল্লিতে ‘মটকা ম্যান’ হিসেবে পরিচিত। দিল্লির বেশিরভাগ মানুষ ঘুম থেকে ওঠার অনেক আগে থেকেই তিনি শুরু করেন কাজ। ভোর চারটে থেকে শহরজুড়ে থাকা মাটি পাত্রগুলি পুনরায় পূর্ণ করার কাজে লেগে পড়েন। প্রখর গরমে যখন রাজধানীর রাস্তায় হাঁটাও কঠিন হয়ে ওঠে, তখন নটরাজনের এই ছোট্ট উদ্যোগ অসংখ্য মানুষের কাছে আশীর্বাদ হয়ে আসে। শহরের নানা কোণে তাঁর বসানো ১০০টিরও বেশি মটকা স্টেশন প্রতিদিন শত শত তৃষ্ণার্ত মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। কেউ কেউ মনে করতেই পারেন এটি হয়তো একটি মাটির কলসি মাত্র, কিন্তু যাদের সারাদিন রোদে পুড়ে কাজ করতে হয়, তাদের কাছে এই পদক্ষেপ জীবন বাঁচানোর এক অনন্য ব্যবস্থা।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর নটরাজন গভীরভাবে উপলব্ধি করেন জীবন বড়ই অনিশ্চিত। সেই অভিজ্ঞতাই তাঁকে নতুন করে ভাবতে শেখায়। তিনি স্থির করেন যতদিন বেঁচে আছেন, ততদিন মানুষের জন্য কিছু করে যাওয়াই হবে তাঁর জীবনের প্রকৃত অর্থ। সেখান থেকেই এই যাত্রা শুরু। নটরাজন তাঁর এই পদক্ষেপকে দাতব্য কাজ হিসেবে বর্ণনা করতে অপছন্দ করেন। তিনি বলেন, ‘যাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি আছে, তাদের উচিত সেটুকু অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। সেটা জল হতে পারে, খাবার হতে পারে, কিংবা একটু সময়ও হতে পারে।’ মটকা ম্যানের কথায়, এই কাজটি তখনই সবচেয়ে বেশি অর্থবহ হয়, যখন তা আন্তরিকভাবে এবং কোনো রকম স্বার্থ ছাড়া করা হয়।

তাঁর এই কাজ কেবল পানীয় জলেই সীমাবদ্ধ নয়। প্রতি সপ্তাহে তিনি শত শত মানুষের জন্য খাবারের ব্যবস্থাও করেন। সেই খাবার তৈরি হয় বাড়ির রান্নার মতোই যত্ন ও আন্তরিকতায়। কারণ তাঁর বিশ্বাস, সাহায্য এমনভাবে করা উচিত যাতে মানুষ নিজেকে করুণার পাত্র নয়, সম্মানের যোগ্য একজন মানুষ বলে অনুভব করতে পারে। নটরাজনের জীবনের মূলমন্ত্র একটাই, ‘মর্যাদার সঙ্গে কাজ।’ তিনি নিজের এই উদ্যোগের অধিকাংশ খরচ বহন করেন। পাশে রয়েছেন তাঁর স্ত্রী, দীর্ঘদিনের কয়েকজন সহকর্মী এবং কিছু শুভানুধ্যায়ী। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন এগিয়ে চলেছে এই মানবিক যাত্রা। নটরাজন মনে করেন, সমাজ পরিবর্তনের জন্য সবসময় বড় বড় উদ্যোগের প্রয়োজন হয় না। কখনও কখনও একটি মাটির কলসিতে ভরা ঠান্ডা জলও একজন ক্লান্ত মানুষের কাছে নতুন করে বেঁচে থাকার শক্তি জোগাতে পারে। বর্তমান সময়ে যখন স্বার্থপরতা ও প্রতিযোগিতার গল্পই বেশি শোনা যায়, তখন এই মানুষগুলো নিঃশব্দে প্রমাণ করে চলেছেন যে মানবতা এখনও বেঁচে আছে। তাঁদের কাজ আমাদের শেখায়, পৃথিবীকে সুন্দর করার জন্য বড় বড় পরিবর্তনের অপেক্ষা করতে হয় না। একজন মানুষের একটি ছোট উদ্যোগ, একটি সহানুভূতির স্পর্শ কিংবা একটি সাহায্যের হাতও বদলে দিতে পারে কারও জীবন।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ