বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, মাটিয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর পেট্রোল পাম্প (Rajapur Petrol Pump)সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক দ্বাদশ শ্রেণির ছাত্র। এই ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজিপোতা(Kajipota) এলাকার বাসিন্দা রিয়াজ(Riaj) নামে ওই ছাত্র এদিন টিউশন(Tuition) পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে চাঁপাপুকুরের দিকে রওনা হয়েছিল। রাজাপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ভারি লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় ওই ছাত্র। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা রিয়াজকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

তবে দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক বলে জানা গিয়েছে। এই অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানার চেষ্টা করছে পুলিশ। মৃত পড়ুয়ার মাথায় হেলমেট ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে একাধিক গাছের পাতায় রক্ত ছিটকে যায়। মৃত পড়ুয়ার মাথার আঘাত গুরুতর ছিল। ওই এলাকায় বেপরোয়া গাড়ির গতি কন্ট্রোলে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি