তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার বিপর্যয়ের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই বিপর্যয়ের ঘটনায় স্বত:প্রণোদিতভাবে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ওই গুদামের নির্মাণে লেবার সাপ্লায়ার সুভাষ চৌধুরীকে(Subhas Chowdhury)। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন নির্মাণ সংস্থার সুপারভাইজার মোঃ গুলজার(Md. Gulzar) এবং মোঃ আতাউল(Md.Ataul)। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করবে কলকাতা পুলিশ। ধৃতদের জেরা করে কতদিন থেকে সেখানে কাজ হচ্ছিল কত শ্রমিক কোথা থেকে আনা হয়েছিল ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিহার সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের সেখানে কাজের জন্য আনা হয়েছিল। মুর্শিদাবাদ, নদিয়া জেলা থেকে শ্রমিকদের সেখানে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।তারাতলায় গুদাম তৈরির জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষ থেকে যিনি জমি লিজ নিয়েছিলেন সেই সংস্থার মূল কর্ণধার পলাতক। তাকে পুলিশ খুঁজছে। ইতিমধ্যেই ভাটপাড়ার পূর্বাশার শ্রমিক কৃষ্ণ চৌধুরীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সংসারে একমাত্র রোজগেরে ওই শ্রমিকের মৃত্যুতে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছে। 

সংসারে ৫-৬ জন সদস্য , ফলে জুট মিলে আগে কাজ করলেও টানাটানির সংসারে যা কাজ পেতেন তাই করতেন বলে জানিয়েছে প্রতিবেশী অমিত সাউ।তারাতলায় কারখানার ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর। এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে।

খবর শোনার পরই প্রতিবেশী ও পরিজনেরা ভিড় জমান মৃতের বাড়িতে।জানা গিয়েছে, মৃত কৃষ্ণা চৌধুরী পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই চলত সংসার। আচমকা এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে পরিবার। স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা।এই মর্মান্তিক ঘটনায় ভাটপাড়ার পূর্বাশা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত দাঁড়ানো উচিত। একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে কৃষ্ণা চৌধুরীর পরিবার এখন গভীর সংকটের মুখে। মাথার ওপর ভেঙে পড়েছে আকাশ।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়