সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের চতুর্থ লেনদেনের দিন বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে বড় পরিবর্তন দেখা গেল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ লেনদেন শুরু হতেই দুই মূল্যবান ধাতুর ফিউচার দামে উল্লেখযোগ্য পতন হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই বাজারে আংশিক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে, তবুও গত কয়েক দিনের তুলনায় দাম অনেকটাই কম রয়েছে।

এমসিএক্সে ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর ফিউচার দাম প্রথমে প্রতি কেজি ২.১০ লক্ষ টাকায় নেমে আসে। পরে তা কিছুটা বেড়ে ২.১৫ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছায়। অন্যদিকে, ৫ অগাস্ট মেয়াদোত্তীর্ণ সোনার ফিউচারও শুরুতে প্রতি ১০ গ্রামে ১,৪০,৫৪৩ টাকায় নেমে এলেও পরে তা বেড়ে ১,৪১,৯৮৯ টাকায় পৌঁছায়। কলকাতার খুচরো বাজারেও এদিন সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২,৮৪৫ টাকা, যা গতকালের তুলনায় ২৫৫ টাকা কম। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪,০১৩ টাকা, কমেছে ২৭৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১০,৫১০ টাকা, যা আগের দিনের তুলনায় ২০৮ টাকা কম।রুপোর দামেও বড় ধাক্কা লেগেছে। কলকাতায় আজ প্রতি গ্রাম রুপোর দাম ২৩৫ টাকা এবং প্রতি কিলোগ্রাম ২,৩৫,০০০ টাকা। একদিনেই প্রতি কেজিতে দাম কমেছে ১০,০০০ টাকা।

আরও পড়ুনঃ ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর উপর বিক্রির চাপ বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রভাবেই সোনা ও রুপোর দামে এই পতন দেখা যাচ্ছে। আগামী কয়েক দিনের আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির উপরই নির্ভর করবে মূল্যবান এই দুই ধাতুর দামের পরবর্তী অবস্থান।

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর