ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। সিআইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এই মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। 

আদালতে অভিষেকের বক্তব্য, তিনি কখনও অডিও ক্লিপে শোনা কণ্ঠস্বরকে অস্বীকার করেননি। তাই সেই কণ্ঠস্বরের নমুনা পুনরায় সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি মামলাটি গ্রহণের অনুমতি দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ সংক্রান্ত ধারায় বিধাননগরে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

পরবর্তীতে বিধাননগর আদালত নির্দেশ দেয় যে, ৩০ জুন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সেই নির্দেশ কার্যকর করতে বুধবার (২৪ জুন) অভিষেকের কালীঘাটের বাসভবনে পৌঁছে নোটিস দেয় সিআইডি। নোটিসে জানানো হয়, নির্ধারিত দিনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর আগে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে সিআইডি বিধাননগর আদালতের দ্বারস্থ হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে। 

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর