২০০ কোটির আর্থিক তছরুপ মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু আবেদন প্রত্যাহার করে নিলেন জ্যাকলিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু আবেদন প্রত্যাহার করে নিয়েছেন নায়িকা। তাঁর বিরুদ্ধে ইডির অভিযোগ দায়ের ও দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন করেছিলেন জ্যাকলিন। বৃহস্পতিবার (২৫ জুন) সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না এবং জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত বেঞ্চ অভিনেত্রীর আবেদন প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছে।

এর আগে ১১ জুন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং অতুল এস. চান্দুরকারের বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত হয়েছিল। কিন্তু পরে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট একটি মামলায় তাঁর ছেলে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন, তাই নিরপেক্ষতার স্বার্থে তিনি শুনানিতে অংশ নেবেন না। তাঁর সরে দাঁড়ানোর পর আজ (২৫ জুন) বিচারপতি বি ভি নাগরত্না এবং জয়মাল্য বাগচীর বেঞ্চের জ্যাকলিনের মামলাটি তালিকাভুক্ত হয়। বৃহস্পতিবার শুনানির সময় জ্যাকলিন সুপ্রিম কোর্ট থেকে তাঁর আবেদন প্রত্যাহারের অনুমতি চেয়েছিলেন, সর্বোচ্চ আদালত তাঁর অনুরোধ মঞ্জুর করেছে। 

বছর কয়েক ধরেই কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলায় জড়িয়ে রয়েছেন জ্যাকলিন, তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি সুকেশের কাছ থেকে একাধিক দামি দামি উপহার নিয়েছেন। যেগুলো সুকেশের জালিয়াতির টাকায় কেনা, অভিনেত্রী জেনেশুনেই উপহারগুলো সুকেশের থেকে গ্রহণ করেছিলেন। কিন্তু জ্যাকলিন ইডির অভিযোগ অস্বীকার করেন। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-র দায়ের করা অভিযোগপত্র এবং ট্রায়াল কোর্টের চার্জ গঠনের নির্দেশ বাতিল করতে অস্বীকার করেছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন।

এর আগে ৩ জুন পাতিয়ালা হাউস আদালতে হাজির হয়ে জ্যাকলিন পিএমএলএ-এর অধীনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মামলাটি লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে আদালত সুকেশ চন্দ্রশেখর, তাঁর স্ত্রী লীনা মারিয়া পল এবং আরও ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও গঠনের নির্দেশ দিয়েছিল, যারা সকলেই নিজেদের নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন। মামলাটি পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। এছাড়া এই মামলার রাজসাক্ষী হতে চেয়েও আদালতে আবেদন করেছিলেন জ্যাকলিন, কিন্ত পরে সেটাও তিনি প্রত্যাহার করে নেন।

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি