রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হবে রথযাত্রার উৎসব। তার আগে ২৯ জুন স্নানযাত্রাকে ঘিরে সাজ সাজ রব দিঘার জগন্নাথ মন্দিরে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের ঢল সামলাতে চলছে জোর আয়োজন।

রথযাত্রার আগে ২৯ জুন পালিত হবে প্রভু জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা উৎসব। দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এ বার দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের আশা, এ দিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে। ধর্মীয় রীতি মেনে মূল মন্দিরের পাশের স্নানমণ্ডপে বিশেষ বেদীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে স্নান করানো হবে। ১০৮টি নদীর জল, দুধ এবং বিভিন্ন পবিত্র উপচার মিশিয়ে সম্পন্ন হবে এই আচার। ভক্তদের উপস্থিতিতেই হবে গোটা অনুষ্ঠান। মন্দির ট্রাস্টি কমিটির সদস্য এবং কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, সকাল ৯টায় পহন্ডি বিজয় অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ মূল মন্দির থেকে স্নানমণ্ডপে আনা হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে স্নানযাত্রার মূল পর্ব। অনুষ্ঠান শেষে আবার বিগ্রহকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। দুপুর ১টায় প্রভু জগন্নাথ ধারণ করবেন ঐতিহ্যবাহী গজাবেশ। এরপর নিবেদন করা হবে ৫৬ ভোগ। এই পর্ব ঘিরেও ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ রয়েছে।

আরও পড়ুনঃ ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রায় বিপুল পরিমাণ জলে স্নান করার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি নির্দিষ্ট সময়ের জন্য নিভৃতাবাসে থাকেন। এই সময় সাধারণ ভক্তরা তাঁর দর্শন পান না। নিভৃতাবাস শেষে সুস্থ হয়ে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন প্রভু জগন্নাথ। রথযাত্রার আগে স্নানযাত্রাকে জগন্নাথ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে ধরা হয়। সেই কারণে দিঘার মন্দিরে ধর্মীয় আচার পালনের পাশাপাশি ভক্তদের নিরাপত্তা ও সুবিধার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

সতর্ক হোন, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর