ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

ছেলে হওয়ার পর থেকে দিনকাল ভালই যাচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। আজ শনিবার (২৭ জুন) অভিনেতার ৪৬ তম জন্মদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে হওয়ার পর থেকে দিনকাল ভালই যাচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। আজ শনিবার (২৭ জুন) অভিনেতার ৪৬ তম জন্মদিন। ছেলে জন্মের পর থেকেই জন্মদিনটা বিশেষ হয়ে উঠছে অভিনেতার। গতবারও দারুণভাবে কাটিয়েছিলেন তিনি এ দিনটা। কারণ জন্মদিনের কয়েকদিন আগে বাবা হয়েছিলেন। তিনি। আজকেও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। স্বামীর জন্মদিনে কী কী পরিকল্পনা অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তীর? বাড়িতেই বিশেষ কোনও রান্না করছেন? সবটাই একটি সংবাদমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন পিয়া।

জানালেন, গতকাল মধ্যরাত থেকেই পরমের জন্মদিন উদযাপন শুরু হয়ে গিয়েছে। যদিও বিশেষ কিছু আয়োজন করা হয়নি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা বাড়িতে এসেছিলেন। তাঁদের সঙ্গে আড্ডা হয়েছে, খাওয়াদাওয়া হয়েছে। গভীর রাত পর্যন্ত চলেছে সেই আড্ডা। তবে বাবার জন্মদিনের উদযাপনে বাদ পড়ল ছেলে নিষাদ? এই বিষয়ে পিয়া জানান, রাতে খুব তাড়াতাড়ি তাঁদের ছেলে ঘুমিয়ে পড়ে। কিন্তু গতকাল ১২ টার পর পরমের কেক কাটার সময়ে নিষাদকে ঘুম থেকে তোলা হয়েছিল। গতবার এদিনে নিষাদের বয়স ছিল মাত্র ২৬ দিন। কারণ ১ জুন নিষাদের জন্ম হয়েছিল। তাই বাবার কেক কাটার সাক্ষী থাকতে পারেনি সে। তখন ঠিকভাবে তাকাতেই পারত না। তাঁকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে কেক কাটা হয়েছিল।

তবে এবার ঘুম থেকে উঠে বাবার পাশে বসে জন্মদিনের কেক কাটা দেখেছে সে। এটাই যেন পরম-পিয়ার বিরাট প্রাপ্তি। এবার বাবার জন্মদিনের কেক কাটার মুহূর্তটা দারুণভাবে উপভোগ করেছে সে। তবে জন্মদিনে পরমের জন্যে কী কী আয়োজন করা হয়েছে? এ বিষয়ে পিয়া জানিয়েছেন, পরমব্রতের প্রিয় বাঙালি খাবার। মাছ খেতে ভালবাসেন অভিনেতা। তাই জন্মদিনের ভূরিভোজে অভিনেতার পাতে মাছ, পাঁচ রকমের ভাজার সঙ্গে সঙ্গে পাঠার মাংসও থাকবে। সেইমতো আয়োজন হয়েছে সবটা। তবে জন্মদিনে বিশেষ কোনও পরিকল্পনা নেই পরমের। পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। অভিনেতাকে পরবর্তীতে গোয়েন্দা আদিত্য ওয়েব সিরিজে দেখা যাবে।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর