‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের রাজ্যে হুমকি ও হুঁশিয়ারির কোনও স্থান নেই বলেই সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমকি বা উস্কানিমূলক মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সেই তালিকা থেকে কেউই বাদ পড়ছেন না। এবার উস্কানিমূলক মন্তব্য করে বিপাকে পড়লেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। আজ, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু কী কারণে এই অভিযোগ? পুলিশ সূত্রে খবর বহরমপুরে একটি জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন হুমায়ুন।

আরও পডুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন ওই জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু,একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে। আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নেবেন না। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার–এসব কিছু বুঝব না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে ছাড়ব না। আমি নিজেই নেতৃত্ব দেব।’

হুমায়ুনের এই মন্তব্যের বিরুদ্ধেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির যুব মোর্চা। সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। হুমায়ুনের মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। উস্কানিমূলক কোনও বক্তব্য থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের এহেন মন্তব্যের জন্য ক্ষোভপ্রকাশ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, ‘এমন মন্তব্য যাঁরা করেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ফল ভুগতে হবে।’

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’