পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করেছিল। পরে নিজেকেও শেষ করে দিল স্বামী। মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল স্ত্রীকে খুনে অভিযুক্ত। আজ, শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দীপঙ্কর নামের এক যুবক। যার ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। উল্টোডাঙা থানার পুলিশ দীপঙ্করের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই যুবকের বিষয়ে বিস্তারিত জানতে সন্ধান শুরু করে উল্টোডাঙা থানা। তখনই গোটা ঘটনাটি সামনে আসে। রিষড়া থানার তরফে দীপঙ্করের বিষয়ে সবটা জানানো হয়।

আরও পডুন: বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

স্ত্রী মনিকা সরকার এবং ৬ বছরের কন্যাকে নিয়ে হুগলির রিষড়ার এক ভাড়াবাড়িতে থাকত দীপঙ্কর। গতকাল, শুক্রবার রাতে দীপঙ্করের ভাড়াবাড়ি থেকে মনিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। আজ, শনিবার সকালে ওই বাড়িতে গিয়ে প্রতিবেশীরা দেখেন বিছানায় মনিকার গলা কাটা দেহ পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা বিছানা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও দীপঙ্করের কোনও খোঁজ পাওয়া যায়নি। মনিকার পরিবারের সদস্যরা দীপঙ্করের নামে থানায় এফআইআর দায়ের করে। যার ভিত্তিতে তদন্ত শুরু করে রিষড়া থানার পুলিশ। তারপরে এদিন দুপুরে উল্টোডাঙা থানার কাছ থেকে দীপঙ্করের আত্মহত্যার খবরটি পান তাঁরা।

এই বিষয়ে ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস জানিয়েছেন, মনিকাকে খুনের জন্য এফআইআর দায়ের হয়েছিল দীপঙ্করের নামে। তাঁর খোঁজে তল্লাশি চলছিল। সেই সময়েই জানা যায়, উল্টোডাঙা থানার অন্তর্গত বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যা করেছে দীপঙ্কর।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের