হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই দ্রুত পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ‘আমজনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-র তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নতুন করে সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় একের পর এক পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, উস্কানিমূলক মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, যাঁরা ওই সভার আয়োজন করেছিলেন তাঁদের বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে ‘আমজনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-র তিন নেতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনগর বিধানসভা এলাকার কাশীপুরে গত শুক্রবার অনুষ্ঠিত সভার অন্যতম আয়োজক ছিলেন আমিনুল হক ও গোলাম মোস্তাফা। গোলাম মোস্তাফা AJUP-এর অঞ্চল সভাপতির দায়িত্বেও রয়েছেন। সোমবার গভীর রাতে রেজিনগর থানার পুলিশ লোকনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল শেখ এবং কাশীপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তাফাকে গ্রেফতার করে। এবার শক্তিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে AJUP-এর সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করে। ধৃত তিনজনকেই মঙ্গলবার বহরমপুরের মুর্শিদাবাদ এসিজেএম আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

অন্যদিকে ২৬ জুন রেজিনগরে দলের সভায় ভাষণ দিতে গিয়ে হুমায়ুন কবীরের মুখে শোনা গিয়েছিল ‘স্যাটা ভাঙা মার’-এর হুঁশিয়ারি। তিনি বলেন, ‘যে দিন ময়দানে নেমে যাব, সে দিন আপনাদের পতাকা ধরার লোক থাকবে না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে লাখ লাখ লোককে রাস্তায় নামাব, আর স্যাটা ভাঙা মার দেবো।’ এই বক্তব্য ঘিরেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং পরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলার তদন্তেই এবার সভার আয়োজক ও দলের নেতাদের গ্রেফতার করল পুলিশ।

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

বিধাননগরে শুভেন্দু-ভূপেন্দ্র সাক্ষাৎ, কেন্দ্রীয় মন্ত্রীর হাতে বিশেষ উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি ‘পটলকুমার গানওয়ালা’-খ্যাত হিয়া দে, কী হয়েছে তাঁর?

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’, ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীকে খোঁচা নেইমারের

আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে কে? দল ঘোষণা করল BCCI

রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ১০

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ