আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক পরিচয়ের প্রতীকেই এবার বড় রদবদল! রাজ্যের শীর্ষ আমলাদের সরকারি গাড়িতে এতদিন দেখা যেত বিশ্ববাংলার ‘ব’ প্রতীকযুক্ত পতাকা। এবার সেই ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, ওই পতাকার পরিবর্তে ব্যবহার করা হবে অশোকচক্র খচিত নীল রঙের সরকারি পতাকা । ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে ব্যবহৃত পতাকার নকশা ও প্রতীক বদলানো হয়েছে। এতদিন যে বিশ্ববাংলার ‘ব’ প্রতীকযুক্ত পতাকা ব্যবহার করা হত, তা সরিয়ে এখন থেকে অশোকচক্র-সংবলিত গাঢ় নীল রঙের পতাকা লাগানো হবে। এ বিষয়ে ইতিমধ্যেই একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গিয়েছে, আগের সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশায় তৈরি ‘ব’ প্রতীকযুক্ত আয়তাকার, লেজযুক্ত এবং ত্রিভুজাকার পতাকা বিভিন্ন পদমর্যাদার আধিকারিকদের গাড়িতে ব্যবহার করা হত। সরকার পরিবর্তনের পর সেই ব্যবস্থা বাতিল করে নতুন প্রতীক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন পদমর্যাদার আধিকারিকদের জন্য আলাদা ধরনের পতাকা নির্ধারণ করা হয়েছে। মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সমমর্যাদার আধিকারিকদের জন্য থাকবে গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা। সুপার টাইম স্কেল-এর আইএএস আধিকারিকরা ব্যবহার করবেন লেজযুক্ত নীল পতাকা। অন্যদিকে কমিশনার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড ও সিলেকশন গ্রেডের আধিকারিকদের জন্য নির্ধারিত হয়েছে ত্রিভুজাকার নীল পতাকা। ডিভিশনাল কমিশনারদের জন্য আয়তাকার এবং জেলাশাসকদের জন্য ত্রিভুজাকার পতাকা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ১০

সরকার বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, পতাকাটি গাড়ির বনেটের মাঝখানে অথবা সামনের গ্রিলে নির্দিষ্ট স্ট্যান্ডে লাগাতে হবে। শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের সময়ই এই পতাকা ব্যবহার করা যাবে। পতাকা সবসময় পরিষ্কার ও অক্ষত অবস্থায় রাখতে হবে এবং কোনও অবস্থাতেই ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে এই পতাকার দোহাই দিয়ে বিশেষ সুবিধা নেওয়া হবে না। এছাড়াও কোন আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু হয়েছে এবং কোন সরকারি গাড়িতে তা ব্যবহার করা হচ্ছে, তার একটি পূর্ণাঙ্গ নথি সংরক্ষণ করবে নবান্ন। এই তথ্য প্রয়োজনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে। ইতিমধ্যেই নতুন নকশার পতাকা সংশ্লিষ্ট দফতরগুলিতে পৌঁছে গিয়েছে এবং সরকারি গাড়িগুলিতে তা লাগানোর কাজও শুরু হয়েছে।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের