নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

নেপালের সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার বাবা ও ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংঘাতিক! নেপালের সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার বাবা ও ছেলে। তাঁদের বিরুদ্ধে প্রায় ১৫০ গ্রাম সোনা চুরির অভিযোগ রয়েছে। যার বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। সূত্রের খবর, প্রায় ১৫ বছর নেপালের ওই সোনার দোকানে কর্মরত ছিলেন অভিযুক্ত বাবা ও ছেলে। সেই সুযোগে একটু একটু করে প্রায় ১৫০ গ্রাম সোনা হাতিয়ে নিয়েছেন তাঁরা। তা নিয়েই কাজ ছেড়ে বাড়িতে পালিয়ে আসেন তাঁরা। অবশেষে তদন্তে নেমে সম্প্রতি তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম, চিত্তরঞ্জন দাস (৫০) এবং তাঁর ছেলে প্রীতম দাস (২৪)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত সেনডাঙা দুর্গাপুর কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপালের বিদ্যামোড এলাকার একটি সোনার দোকানে কর্মরত ছিলেন অভিযুক্তরা। প্রায় ১৫ বছর ধরে কাজ করেছেন সেখানে। ফলে দোকান মালিকের বিশ্বস্ত কর্মচারী হয়ে উঠেছিলেন। সেই সুযোগে দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সোনা সরাতে থাকেন তাঁরা। এতদিন কেউ ঘুনাক্ষরেও টের পায়নি। এমন ভাবে প্রায় ১৫০ গ্রাম সোনা হাতিয়ে গত ২০ জুন ভারতে পালিয়ে আসেন তাঁরা। বিষয়টি আঁচ করতে পেরে দোকানের মালিক রাজকুমার গুপ্তা ২২ জুন অশোকনগর থানায় একটি ই-মেলের মাধ্যমে অভিযোগ জানান।

এরপরেই তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। শেষমেষ গত ২৫ জুন দীঘা থেকে প্রীতম দাসকে এবং গোবরডাঙ্গার গোইপুর এলাকা থেকে চিত্তরঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ মঙ্গলবার (৩০ জুন) বারাসত আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তল্লাশির সময় অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় ১৫০ গ্রাম চুরির সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি