কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

Share:

 নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবারের (৪ জুলাই) দিকে তাকিয়ে রয়েছে ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। যদি মেসিদের হারাতে পারেন ভোজিনহাররা তাহলে বিশ্বকাপে ইতিহাস রচিত হবে। যদিও কেপ ভার্দে ভাল করেই জানে আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ নয়। কাগজে-কলমে লিওনেল মেসিদের দলই সকলের পছন্দর। তবে ইতিহাস গড়তে চেষ্টার ত্রুটি রাখবে না কেপ ভার্দে। এবার ম্যাচ শুরুর আগেই তিমুর লিসতের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কারজয়ী হোসে মানুয়েল রামোস-হোর্তার   বিস্ফোরক মন্তব্যে ফুটবল দুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ফুটবল বিশ্বকে রীতিমতো স্তম্ভিত করে দিয়ে তিনি এক অবিশ্বাস্য ও অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন। বলেছেন এই কেপ ভার্দের বিপক্ষে খেলায় প্রথম হারের স্বাদ পেতে চলেছেন মেসি ।  

আর্জেন্টিনা কিংবা কেপ ভার্দে  কোনও দেশেরই রাষ্ট্রপ্রধান নন তিনি। তবু আফ্রিকার ছোট্ট দেশটির প্রতি নিজের অটল বিশ্বাসের কথা প্রকাশ করে রামোস-হোর্তা দাবি করেছেন, চলতি বিশ্বকাপে এই ম্যাচেই প্রথম পরাজয়ের মুখ দেখবেন লিওনেল মেসি এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েই ইতিহাস গড়বে কেপ ভার্দে। তাঁর বক্তব্যে উঠে এসেছে একাধিক অদ্ভুত ও ব্যতিক্রমী যুক্তি। রামোস-হোর্তার মতে, কেপ ভার্দের ফুটবলারদের অসাধারণ শারীরিক সক্ষমতার অন্যতম কারণ তাদের বিশেষ খাদ্যাভ্যাস। তিনি বলেন, দেশটির ঐতিহ্যবাহী খাবার ‘কাচুপা’ যেখানে ভুট্টা, শিম, মাংস এবং বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ উপাদানের সমন্বয় থাকে  যা  খেলোয়াড়দের শক্তি ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  শুধু খাদ্যাভ্যাসই নয়, কেপ ভার্দের ভৌগোলিক পরিবেশও তাদের মানসিক ও শারীরিক দৃঢ়তা গড়ে তুলেছে বলে মনে করেন তিনি। কঠিন প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠার ফলে দেশটির মানুষ এবং ফুটবলারদের মধ্যে অসাধারণ লড়াইয়ের মানসিকতা তৈরি হয়েছে বলেও দাবি করেন রামোস-হোর্তা।

আরও পড়ুন: টেলিভিশনে লাইভ শোয়ে বৈভবকে সূর্যবংশীকে কদর্য মন্তব্য রবি শাস্ত্রীর 

নকআউট পর্বে আর্জেন্টিনাকে হারাতে পারলে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটাবে আফ্রিকার এই দল। ছোট্ট দেশ হলেও এবারের বিশ্বকাপে নিজেদের লড়াকু ফুটবল দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে কেপ ভার্দে। কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এ উঠে এসে তারা প্রমাণ করেছে, বড় দলগুলোর জন্য তারা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। তবে কেপ ভার্দে শিবিরও জানে, সামনে রয়েছে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বড় মঞ্চে আর্জেন্টিনার অভিজ্ঞতা, আক্রমণভাগের ধার এবং চাপ সামলানোর ক্ষমতা তাদের অন্যতম শক্তি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেই মনে করছে কেপ ভার্দে।  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২