টেলিভিশনে লাইভ শোয়ে বৈভবকে সূর্যবংশীকে কদর্য মন্তব্য রবি শাস্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:   রবি শাস্ত্রী কোনোভাবেই না শুনতে রাজি নন। ভারতের এই প্রাক্তন কোচ বিশ্বাস করতে নারাজ যে বৈভব সূর্যবংশীকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে । তিনি মনে করেন যে ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা উচিত ছিল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সূর্যবংশীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হলেও মাঠে নামানো হয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন কোচ। তবে টেলিভিশনে একটি লাইভ শোয়ে বৈভবকে সূর্যবংশীকে নিয়ে  এমন মন্তব্য করেছেন রবি শাস্ত্রী যা নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা।  

ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ০-২ ব্যবধানে হেরেছে। তারপর বুধবার (১ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম একাদশে বৈভবকে রাখা হয়নি। বৈভবের বাদ পড়া নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গেই রবি শাস্ত্রীর মন্তব্যে শুরু হয়েছে  বিতর্ক। সোনি স্পোর্টস নেটওয়ার্কে সাক্ষাৎকার দেওয়ার   গিয়ে রবি শাস্ত্রী বৈভবকে নিয়ে বলেন, ‘ওর আয়ারল্যান্ডে খেলা উচিত ছিল। উইকেটটা ধীরগতির ছিল এবং বলও ধীরে আসছিল। ওর বল ছাদে গিয়ে লাগতে পারত, আর মাঠটাও খুব ছোট ছিল। ও নিজের প্যান্ট খুলে ওদের মারত।’ এই মন্তব্য নিয়েছে শুরু হয়েছে বিতর্ক । 

আরও পড়ুন: ১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

রবি শাস্ত্রী জানিয়েছেন,  টিম ম্যানেজমেন্টের উচিত যত তাড়াতাড়ি সম্ভব  বৈভবকে অভিষেক করানো।  তাঁর কথায়, ‘আমি জানি না সে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কি না, তবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সুযোগ দেওয়া উচিত। সে আইপিএলের প্রত্যেক বোলারকে নাস্তানাবুদ করেছে। এমন একজনও ফাস্ট বোলার ছিল না যাকে সে ছাড়েনি, আর আপনারা তাকে শুধু বেঞ্চে বসিয়ে রেখেছিলেন।’ ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, “সে দলের এক্স-ফ্যাক্টর। তার ওপর কোনো মানসিক চাপ নেই। তার বয়স মাত্র ১৫ এবং তার মধ্যে তারুণ্যের শক্তি রয়েছে। সে কাউকে ভয় পায় না । প্রথম দুই-তিন ওভারে যদি সে ছন্দে ফেরে, তবে দলকে এমন একটি সূচনা এনে দেবে যা পুরো মিডল অর্ডার কাজে লাগাতে পারবে। দলে তার জন্য একটি জায়গা রয়েছে।’  

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের