প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলরের কার্যালয় থেকে সরকারি ত্রাণ থেকে শুরু করে আধার-ভোটার কার্ড উদ্ধারের মতো ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। শুক্রবার (৩ জুলাই) তাঁর কার্যালয় এবং পার্শ্ববর্তী ক্লাব থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল এবং অন্যান্য সামগ্রী। এ ছাড়া জমিজমা সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র এবং দলিলও মিলেছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজের অফিসের টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী।

এদিন হাওড়ায় বালটিকুরিতে ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে প্রচুর ত্রাণসামগ্রী মেলে। তার পরে দাশনগর-কাশীপুর এলাকায় মনোজের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব দে-র বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পদ্ম শিবিরের কর্মীদের অভিযোগ, বিপ্লব দে যে ক্লাবের সঙ্গে যুক্ত, সেখান থেকে সরকারি ত্রাণসামগ্রীর পাশাপাশি ছুরি, তরোয়াল, হকিস্টিক-ও পাওয়া গিয়েছে। স্থানীয় বিজেপি নেতা মনোজ গোস্বামীর অভিযোগ, ‘সাধারণ মানুষকে ত্রাণ বিলি না করে বেআইনি ভাবে খোলাবাজারে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল।প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে।’

এর আগে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। যদিও তাঁর অফিস থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনাকে নোংরা প্রচার বলে দাবি করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিশেষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনন্যা। গত সপ্তাহেই বিধাননগর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর জয়দেব নস্করের ওয়ার্ড অফিস থেকেও কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।

অভিনেতা রবি মোহানের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ে খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড