আর্থিক নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে সুদের হার ২০ শতাংশ করল রাশিয়া

আমদানি ও রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত সংস্থাগুলিকেও বৈদেশিক মুদ্রা বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলি রাশিয়ার উপরে একের পর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে। রাশিয়ার একাধিক ব্যাঙ্ক ও ধনকুবেরের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়েছে। আর তার জেরেই রাশিয়ার ব্যাঙ্কগুলি থেকে টাকা তোলার হিড়িক শুরু হয়েছে। তাতেই সিঁদূরে মেঘ দেখে সোমবার এক লাফে সুদের হার সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করল রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক। সুদের হার বাড়ানোর ফলে ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক বন্ধ হবে বলে মনে করছেন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকরা।

সোমবারই মার্কিন ডলারের তুলনায় রুশ মুদ্রা রুবেলের দামের অনেকটা পতন ঘটেছে। শুধু মাত্র রাশিয়া বাদে বিশ্বের অধিকাংশ  দেশেই রুবেলের দাম কমেছে। আর্থিক নিষেধাজ্ঞার কারণেই এমন পতন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলাতে এদিন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাটকীয়ভাবে দেশের অর্থনীতির বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তার প্রেক্ষিতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত  নাগরিকদের সঞ্চয়ের মূল্যহ্রাসকে রুখবে।’ শুধু সুদের হারই বাড়েনি আমদানি ও রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত সংস্থাগুলিকেও বৈদেশিক মুদ্রা বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রুশ সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরেই দেশের অর্থনীতি নতুন বাঁক নিয়েছে। মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশে। ডিসেম্বর মাসে মুদ্রাস্ফীতি ছিল আট দশমিক ৩৯ শতাংশ।  

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি