ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে পুরুষদের মধ্যে ক্যানসারের প্রকোপ ক্রমশ বাড়ছে! চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সফল চিকিৎসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু সচেতনতার অভাব এবং প্রাথমিক উপসর্গকে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক রোগীর ক্ষেত্রেই দেরিতে রোগ ধরা পড়ছে। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় মুখগহ্বরের ক্যানসার, ফুসফুসের ক্যানসার, খাদ্যনালির ক্যানসার, পাকস্থলীর ক্যানসার এবং কোলোরেক্টাল (বৃহদান্ত্র ও মলদ্বার) ক্যানসার। ধূমপান  বা অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই ক্যানসারগুলির ঝুঁকি বাড়ায়।

মুখগহ্বরের ক্যানসার

ভারতে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই ক্যানসার। দীর্ঘদিন ধরে তামাক বা সুপারি জাতীয় দ্রব্য সেবন, এর অন্যতম কারণ। মুখে এমন ঘা যা দীর্ঘদিনেও সারে না, মুখের ভিতরে সাদা বা লাল দাগ, ব্যথা, ফোলা বা মুখ খুলতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ফুসফুসের ক্যানসার

ধূমপান, এর প্রধান কারণ হলেও অনেকক্ষেত্রে যারা ধূমপান করেন না, তাদেরও এই ক্যানসার হতে পারে। দীর্ঘদিন ধরে কাশি, কাশির সঙ্গে রক্ত পড়া, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বারবার বুকে সংক্রমণ এবং অকারণে ওজন কমে যাওয়া প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

খাদ্যনালির ক্যানসার

খাবার গিলতে অসুবিধা, গিলতে ব্যথা, দীর্ঘদিনের বদহজম, দ্রুত ওজন কমে যাওয়া বা রক্তবমি—এই উপসর্গগুলি অবহেলা করা উচিত নয়।

পাকস্থলীর ক্যানসার

পেটে দীর্ঘদিন অস্বস্তি, খিদে কমে যাওয়া, সামান্য খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি, বমি বমি ভাব, বমিতে বা মলে রক্ত এবং অকারণে ওজন কমে যাওয়া পাকস্থলীর ক্যানসারের লক্ষণ হতে পারে।

কোলোরেক্টাল ক্যানসার

মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, মলের সঙ্গে রক্ত, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, পেটে ব্যথা এবং অতিরিক্ত দুর্বলতা এই ক্যানসারের সম্ভাব্য উপসর্গ।

বিশেষজ্ঞদের মতে, সব ধরনের তামাক থেকে দূরে থাকতে হবে, মদ্যপান নিয়ন্ত্রণ করতে হবে। সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি শরীরে কোনও অস্বাভাবিক উপসর্গ দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। ক্যানসার যত দ্রুত ধরা পড়বে, চিকিৎসা তত সহজ হবে এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও তত বাড়বে।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের