মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

Share:

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হার-ই মানলেন আফগানিস্তানের বাঁ-হাতি পেসার শাপুর জাদরান। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা  ব্যর্থ করে দিয়ে জন্মদিনের আগের দিন না ফেরার দেশে পাড়ি দিলেন রশিদ খান-মহম্মদ নবিদের সতীর্থ। ৩৯ বছর বয়সী ক্রিকেটারের অকাল প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। শাপুরের অকালপ্রয়াণে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্রিকেটাররা।

‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ) নামের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন আফগান বাঁহাতি পেসার শাপুর জাদরান। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন নতুন জীবনদানের। কিন্তু পারেননি। জীবন-মৃত্যুর টানাপোড়েনে শেষ হাসি হাসল নিয়তি। আগামিকাল বুধবারই ৩৯ বছর পূর্ণ হতো শাপুরের। তার আগে মঙ্গলবার (৭ জুলাই) সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিরঘুমের দেশে।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের জার্সি গায়ে ৮০টি ম্যাচ খেলেছিলেন। যার মধ্যে ছিল ৪৪ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ৪৩ ও ৩৭। গতির ঝড়ের পাশাপাশি নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষের ব্যাটারদের বহুবার নাস্তানাবুদ করেছেন।ন শাপুরের অকালপ্রয়াণের খবরে আফগানিস্তানের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক শোক বার্তায় বলা হয়েছে, ‘শাপুর জাদরান ছিলেন সেই গর্বিত ক্রিকেটারদের একজন, যাঁরা আফগানিস্তানের ক্রিকেটের শুরুর পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে আফগান ক্রিকেটের পৌঁছে যাওয়ার পথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান ও অর্জন সবসময়ই আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে’

কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

মনসুন ওয়েডিং! জল থইথই বিয়ের মণ্ডপ, কনেকে কোলে নিয়ে আচার পালন বরের, দেখুন ভিডিও

অন্নপূর্ণার ৩ হাজার টাকা বিনিয়োগ করবেন? পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ৫ লক্ষ রিটার্ন

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে

দুর্নীতির অপরাধে আরও এক প্রাক্তন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ড দিল চিনের আদালত