চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চাকরি পাইয়ে দেওয়া ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, জোর করে গর্ভপাতও করানো হয়েছে। পাশাপাশি প্রায় ৮ লক্ষ টাকার গয়না ও নগদ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বেরেলিতে।

অভিযুক্ত নরেশ বাবু। আগে তিনি বারাদরি থানায় কর্মরত ছিলেন। বর্তমানে সিরৌলি থানায় দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার নির্যাতিতা জেলার পুলিশ সুপার অনুরাগ আর্যের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের সঙ্গে ছবি ও ভিডিও-সহ একাধিক তথ্যও জমা দেন তিনি। অভিযোগ হাতে পেয়েই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ বিভাগের পুলিশ সুপার অংশিকা বর্মাকে। অভিযোগকারী জানিয়েছেন, ২০২২ সাল থেকে তিনি স্বামীর থেকে আলাদা থাকছিলেন। ২০২৫ সালে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে বারাদরি থানায় যান। সেখানেই নরেশ বাবুর সঙ্গে পরিচয় হয়। প্রথমে সাহায্যের আশ্বাস দেন অভিযুক্ত। পরে চাকরি পাইয়ে দেওয়া এবং স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। মহিলার দাবি, সেই বিশ্বাসের সুযোগ নিয়েই সরকারি আবাসন ও তাঁর বাড়িতে একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করেন অভিযুক্ত। প্রতিবাদ করলে ভয় দেখানো হত। অভিযোগ, এক সময় জোর করেই গর্ভপাত করানো হয়।

এতেই শেষ নয়। নির্যাতিতার অভিযোগ, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ছেলের বিয়ের কথা বলে তাঁর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ নেওয়া হয়। পরে সেই গয়না ও টাকা ফেরত চাইলে অভিযুক্তের স্ত্রী ও ছেলে মারধর করেন। অভিযোগ, নরেশ বাবুও গোটা পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। দীর্ঘদিন ধরে হুমকি ও মানসিক নির্যাতনের পর শেষ পর্যন্ত জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা। পুলিশ সুপার অনুরাগ আর্য জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ফিরল লর্ডসের স্মৃতি, প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক, জন্মদিনে বড় ঘোষণা সৌরভের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য