ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে ভয়ানক দুর্ঘটনা ভিয়েতনামে। ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল পর্যটক বোঝাই নৌকা। যেখানে কয়েকজন ভারতীয় পর্যটক আছেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, ১৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। ঘটনায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। উদ্ধার অভিযানে জোর দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, দুপুর ১ টার দিকে ঘটনাটি গিয়েছে। যখন ওশান পিয়ার আইল্যান্ড সংস্থার পরিচালিত স্পিড বোটটি ফু কুওক বিমানবন্দর থেকে পর্যটকদের নিয়ে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আন থোই বন্দরের দিকে রওনা হয়েছিল। তার মাঝেই বোটটি উল্টে যায়। যার ফলে বোটে থাকা সকলে সমুদ্রে ছিটকে পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে কাছাকাছি থাকা নৌকাগুলি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে কয়েকজন জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও অনেকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নৌকার মধ্যে মোট ৩২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেক ভারতীয় পর্যটক আছেন, বাচ্চারাও আছে বলে জানা গিয়েছে। নৌকাডুবির পরপরই স্থানীয় কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযান শুরু করেছে এবং নৌকায় থাকা যাত্রীদের সন্ধান চলছে। উদ্ধারকাজে যুক্ত একজন নৌকাচালক জানিয়েছেন, ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। বৃষ্টি না হলেও, দুর্ঘটনার সময় ওই সামুদ্রিক এলাকায় পর্যটকবাহী নৌকা চলাচল অব্যাহত ছিল। 

 

একটি বিবৃতিতে দূতাবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি সম্পর্কে তথ্য প্রদানের জন্য হো চি মিন সিটি ও হ্যানয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিষয়ে আরও তথ্য ও সহায়তা প্রদানের জন্যে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং হ্যানয়েও আরেকটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হো চি মিন কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414 । হ্যানয়ের কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর +84 91 308 9165।’ উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে, হা লং উপসাগরে আকস্মিক ঝড়বৃষ্টির একটি পর্যটক বোঝাই নৌকা  ডুবে গিয়েছিল, এতে অন্তত ২০ জন শিশু-সহ ৩৫ জন যাত্রী নিহত হয়েছিলেন। প্রবল বাতাসের কারণে নৌকাটি পুরোপুরি উল্টে গিয়েছিল। এই ঘটনার এক বছর পর আবারও একই ঘটনা ঘটল।

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০