‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার স্মৃতি আজও প্রতিটি ভারতীয়ের মনে গেঁথে রয়েছে। সেই আতঙ্কই ফের একবার উস্কে গিয়েছে রবিবার (১২ জুলাই)।  ঐতিহাসিক তাজ হোটেলকে উড়িয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া ইমেল ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। ‘দাউদ বোমা রেখেছে,’ সেই হুমকি পাওয়ার পরেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্কতা জারি করা হয়। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো হোটেল চত্বরে  ব্যাপক তল্লাশি অভিযান চালায় । যদিও পরে  হুমকিটিকে ভুয়া বলে জানায় পুলিশ।   

পুলিশ কর্তাদের মতে, রাত প্রায় ১২:১৩ মিনিটে এক ব্যক্তি নভি মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে দাবি করেন যে, “দাউদ তাজ হোটেলে একটি বোমা পেতে রেখেছে।’  এরপরই তাজ হোটেলে উচ্চ সতর্কতা জারি করাহয়। হুমকির বার্তা সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়া হয়। হুমকি পাওয়ার পর কোলাবা পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ এবং বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) দলগুলো দ্রুত তাজ হোটেলে পৌঁছে একটি ব্যাপক নিরাপত্তা তল্লাশি শুরু করে। হোটেলের  লবি, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, পার্কিং এলাকা, বাইরের চত্বর এবং অন্যান্য সংবেদনশীল স্থান পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়।

আরও পড়ুন: চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

তাজ হোটেল চত্বর জুড়ে অভিযান চালানোর পর পুলিশ নিশ্চিত করেছে যে, ওই চত্বরে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। বোমা হামলার হুমকিটি মিথ্যা ছিল বলেই জানানো হয়। তদন্তে জানা গিয়েছে,  হুমকি দেওয়া ফোনকলটি নভি মুম্বইয়ের তুরভে এলাকা থেকে করা হয়েছিল। ব্যবহৃত মোবাইল নম্বরের ভিত্তিতে অভিযুক্তকে  শনাক্ত ও  গ্রেফতার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে। উল্লেখ্য, ঐতিহাসিক হোটেলটি ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল।  যে হামলায় ১৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। 

 

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?