চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে চর্চা চলছে গোটা দেশজুড়ে। এই আবহেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগরে একটি নির্মীয়মাণ শপিং মল চত্বর থেকে সাত বছরের এক শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়েছে। চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায়  এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। 

জানা গিয়েছে, নির্মীয়মাণ শপিং মলে শ্রমিক হিসেবে কর্মরত বাবা-মা তাদের ৭ বছর বয়সী মেয়েকে রেখে কাজে যান। কেউ কল্পনাও করতে পারেনি যে কয়েক ঘণ্টা পরেই তাঁদের সন্তানকে সেই শপিং মলের বেসমেন্ট থেকে মৃত অবস্থায় পাওয়া যাবে। পরিবারের অভিযোগ, চিপস ও ঠান্ডা পানীয় দিয়ে তাকে  প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয় এবং তারপর হত্যা করা হয়।  দীর্ঘ সময় মেয়েকে খুঁজে না পেয়ে শিশুকন্যার বাবা-মা পুলিশের দারস্থ হয়। রাত প্রায় ১ টার দিকে খবর আসে, নির্মীয়মাণ  শপিং মলের বেসমেন্ট ২-এ একটি মৃতদেহ পড়ে আছে। কয়েক মিনিটের মধ্যেই নন্দ গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন। পুরো বেসমেন্টটি ঘিরে ফেলা হয়।

আরও পড়ুন: ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির 

গভীর রাতে মলের বেসমেন্ট থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, শিশুটির মাথায়  এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এক প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে গ্রেফতার করে। এছাড়া এক নাবালককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই হত্যা, ধর্ষণ এবং শিশুদের যৌন নিপীড়ন আইন (পকসো)-এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই