সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। কোন চারদল খেলবে তা নির্ধারণ হয়ে গিয়েছে আগেই। এবার শুধু মাঠে নামার অপেক্ষা। জোর কদমে চলছে অনুশীলন। বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাভাবিক ভাবেই আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বেশি নজর রয়েছে অধিনায়ক লিওনেল মেসির দিকে। কিন্তু কানসাসে দলের সর্বশেষ অনুশীলনে দেখা যায়নি ফুটবলের রাজপুত্রকে। তাঁর এই  অনুপস্থিতি নিয়েই ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। অনুশীলনের সময় সংবাদমাধ্যমের ক্যামেরা ও সমর্থকদের চোখ ছিল একটাই প্রশ্নে মেসি কোথায়? 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আর্জেন্টিনার অনুশীলন শুরু হয়। দলের বেশ কয়েকজন ফুটবলার মাঠে উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। শুধু তিনি নন, সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর একাদশে থাকা একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারও অনুশীলনে ছিলেন না। রদ্রিগো দি পল, এনসো ফার্নান্দেসদেরও দেখা যায়নি। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়রা অনুশীলনে অংশ নেন। মেসির অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অনেকেই বলছেন,  টানা কঠিন ম্যাচ খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার এমনও হতে পারে, সাংবাদিকদের জন্য নির্ধারিত ১৫ মিনিটের উন্মুক্ত অনুশীলনের সময় তিনি মাঠে আসেননি। তবে সেমিফাইনালের আগে অধিনায়কের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে টানা তিন জয়ে নকআউটে পৌঁছে যায় দলটি। কিন্তু শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল ছিল অনেক বেশি কঠিন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। হাডাহাড্ডি লড়াই শেষে  মিসরের বিপক্ষেও একই ব্যবধানে জিতছে।  সেই ম্যাচকে অনেকেই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ বলে মনে করছেন। তারপরেই লিওনেল স্কালোনির দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতলেও সেই লড়াই ছিল অত্যন্ত কঠিন।  টানা তিনটি নকআউট ম্যাচে কঠিন লড়াইয়ের কারণে ফুটবলারদের শারীরিক ক্লান্তি স্বাভাবিকভাবেই বেড়েছে। সেমিফাইনালের আগে তাই আর্জেন্টিনা শিবিরে ফুটবলারদের ফিটনেসই এখন সবচেয়ে বড় বিষয়। মেসির অনুপস্থিতি ঘিরে চর্চা কিছুতেই থামছে না। আটলান্টায় সেমিফাইনালে  আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। 

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?