নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

রবিবার (১২ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ভিডিও পোস্ট করে নিজেই সুখবর দিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা ইদা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ছবির সাফল্য পুরোদমে উপভোগ করছেন প্রখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি। একাধিক শহরে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে দেখা করছেন। সম্প্রতি কলকাতাতেও এসে ছিলেন তিনি। খালি পায়ে, মাথায় ছাতা নিয়ে ভিক্টোরিয়া পরিদর্শন করেছেন। বৃষ্টি মাথায় নিয়ে হেঁটেছেন কলকাতার রাস্তাঘাটে। চড়েছেন হলুদ ট্যাক্সিতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরালও হয়েছে। কলকাতা থেকে ফিরেই এবার
তাঁর পরিবারে সুখবর। দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগরওয়ালের সঙ্গে বাগদান সারলেন পরিচালকের একমাত্র কন্যা ইদা। রবিবার (১২ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ভিডিও পোস্ট করে নিজেই সুখবর দিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা ইদা।

সুতরাং শীঘ্রই ইমতিয়াজের বাড়িতে বিয়ের সানাই বাজছে। পাহাড়ে ঘেরা নির্জন সমুদ্র সৈকতে হিরের আংটি দেখিয়ে বাগদানের ঘোষণা করেন ইমতিয়াজ কন্যা। ভিডিওতে স্পষ্ট তাঁর বিস্ময় ও আবেগের হাসি। এরপরেই তাঁর পাশে দেখা যায় কৃষকে। ভিডিওতে লিখেছেন, ১ জুলাই রাত ১১ টা। অর্থাৎ ওই সময়েই বিয়ের প্রস্তাব দিয়ে ইদার আঙুলে আংটি পরিয়ে দিয়েছেন কৃষ। তাঁর আদুরে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নরওয়ের নির্জন সমুদ্রসৈকতে বাদগান সেরেছেন তাঁরা। আজীবন চলার অঙ্গীকার করেছেন। আরও একটি পোস্টে ইদা কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে কৃষকে হাঁটু মুড়ে বসে ইদাকে প্রপোজ করতে দেখা গিয়েছে। ইদা সুখবরটি জানানোর সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনটি তাঁর বন্ধু-ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ida Ali (@idaali11)

‘ম্যায় ভাপাস আউঙ্গা’ অভিনেত্রী শর্বরী এবং বেদাং রায়না তাঁদের অভিনন্দন জানিয়েছেন। কৃষ বরাবরই প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। তবে ইদার সঙ্গে তাঁর রোমান্টিক ছবি মাঝে মধ্যেই ইমতিয়াজ কন্যার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভেসে ওঠে। প্রসঙ্গত, ইদা ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটির ডজ কলেজ অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন। ২০২১ সালে, তিনি অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়াকে নিয়ে ইউটিউবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন। ‘গায়ত্রী’ শিরোনামের সাড়ে তিন মিনিটের এই চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া। ২০১৭ সালে, ইদা ‘লিফট’ শিরোনামে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেন। ইদা ইমতিয়াজ এবং প্রীতি আলির কন্যা। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবে কৃষ সম্পর্কে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি।

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ