ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সংগ্রামের মধ্যে যেতে হয়েছে এই গায়িকাকে। তাঁর জীবনের ঝড়-ঝাপটার খবর হয়তো অনেকের কাছেই অজানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুরাধা পোড়োয়াল, দেশের শীর্ষস্থানীয় গায়িকাদের মধ্যে একজন। শুধু দেশ নয়, গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ফ্যান রয়েছে তাঁর। হিন্দির পাশাপাশি তাঁর সুমধুর কন্ঠে ভক্তিগীতিও শুনেছেন সকলে। কয়েক দশকের কেরিয়ারে একাধিক ভাষায় কয়েকশো গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু জানেন কী, ব্যক্তিগত জীবনে অনেক কঠিন সংগ্রামের মধ্যে যেতে হয়েছে এই গায়িকাকে। তাঁর জীবনের ঝড়-ঝাপটার খবর হয়তো অনেকের কাছেই অজানা। ২০২০ সালে তিনি তাঁর ৩৫ বছর বয়সী ছেলে আদিত্যকে হারিয়েছেন। কিডনি বিকল হয়ে মারা যান তিনি। জানেন কী, তাঁর প্রথম সন্তানও জন্মের ২৫ দিনের মাথায় মারা যায়। গায়িকার তিন সন্তান ছিল। কিন্তু বর্তমানে তাঁর একজনই সন্তান বেঁচে রয়েছেন। তাঁর প্রথম সন্তান একজন কন্যা ছিল, কিন্তু জন্মের ২৫ দিনের মাথাতেই তাঁর মৃত্যু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনযুদ্ধের এই ভয়ানক পর্যায়ের কথা উল্লেখ করেছেন গায়িকা।

অনুরাধা জানিয়েছেন, ‘আমার প্রথম সন্তানের মৃত্যু ছিল আমার জীবনের বড় ধাক্কা। এই যন্ত্রণা আমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। ২৫ দিনের মাথায় মেয়ের মৃত্যুর পর আমি বেঁচে থাকার ও গান গাওয়ার সমস্ত ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম। আমি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যেন মুহূর্তেই আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে দেবী কালীর কাছে প্রার্থনা করি, এরপর থেকেই ধীরে ধীরে আমার জীবন নতুন মোড় নেয়। আমি আরও এক কন্যা ও পুত্র সন্তানের মা হওয়ার সুযোগ পাই। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমি ওই সন্তানের মৃত্যুর কথা ভুলতে পারলেও ২০২০ সালে আবারও আমার জীবনে নেমে আসে বিপর্যয়। যখন আমার একমাত্র ছেলে আদিত্যর মৃত্যু হয়। এই ধাক্কা এখনও আমি সামলে উঠতে পারিনি।’

অনুরাধা প্রখ্যাত সঙ্গীত পরিচালক অরুণ পোড়োয়ালের স্ত্রী। তাঁরা বেশ কয়েকটি চলচ্চিত্র এবং ভক্তিগীতি অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন। অরুণ ১৯৯১ সালে পরলোকগমন করেন। বর্তমানে তাঁর একমাত্র কন্যা কবিতা পোড়োয়াল রয়েছেন, তিনিও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তবে অনুরাধা এখন সম্পূর্ণ ভক্তিগীতি গাইছেন। দেবী দুর্গা, শিব এবং অন্যান্য দেব-দেবীকে উৎসর্গ করা তাঁর গানগুলি আজও লক্ষ লক্ষ মানুষের কাছে প্রিয়। হিন্দু স্তোত্রের পাশাপাশি তিনি ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এবং শিখ ভক্তিগীতিও গেয়েছেন তিনি। কিন্তু কেরিয়ারের আড়ালে মা হিসেবে তাঁর এই যন্ত্রণার কথা হয়তো অনেকের কাছে অজানা। যিনি বেঁচে থাকতে দুই সন্তানকে চোখের সামনে মরতে দেখেছেন।

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ