ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ শুধু সেরা দল নির্ধারণের মঞ্চই নয়, এটি এমন একটি জায়গা যেখানে অসাধারণ পারফরম্যান্স একজন ফুটবলারকে মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে পরিচিত এনে দিতে পারে। এবারের বিশ্বকাপে সেই বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সি গোলকিপার ভোজানিহা। বিশ্বকাপ শুরুর আগে নিজের দেশ ছাড়া খুব বেশি মানুষ তাঁকে চিনতেন না। কিন্তু টুর্নামেন্টে একের পর এক গোল সেভ করে তিনি এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। বিশেষ করে স্পেনের বিপক্ষে ম্যাচে তাঁর খেলা ফুটবল প্রেমীদের মুগ্ধ করে। পুরো ম্যাচজুড়ে তিনি যেন চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। মাঠের সাফল্যের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বিশ্বকাপ শুরুর সময় যে ভোজিনিহার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী ছিল না বললেই চলে, গত এক মাসে ফুটবলারদের মধ্যে তাঁর অনুসারীই সবচেয়ে বেড়েছে।

একাধিক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি প্রমাণ করেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তাঁর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কেপ ভার্দেকে বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দিয়েছে। ফুটবলারদের দলবদল, পরিসংখ্যান ও বাজারমূল্য নিয়ে কাজ করা ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, গত এক মাসে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি নতুন অনুসারী পেয়েছেন ভোজানিহা। বিশ্বকাপ শুরুর সময় তার অ্যাকাউন্টে অনুসারী ছিল খুবই কম। অথচ মাত্র এক মাসের ব্যবধানে তার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখে। এই পরিসংখ্যানই বলে দেয় বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স একজন খেলোয়াড়ের জনপ্রিয়তাকে কতটা বদলে দিতে পারে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। বিশ্বকাপে তাঁর দুর্দান্ত ফর্ম এবং বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার কৃতিত্ব তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। গত এক মাসে ইনস্টাগ্রামে হলান্ডের নতুন অনুসারী বেড়েছে ২ কোটি ৩৩ লাখ।

চর্চায় রয়েছেন বিশ্ব ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও তিনি নিজের শেষ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবুও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১০০ কোটির বেশি অনুসারীর মাইলফলক স্পর্শ করা রোনাল্ডোর ইনস্টাগ্রাম অনুসারীও বিশ্বকাপ চলাকালীন বেড়েছে আরও ১ কোটি। অন্যদিকে ব্রাজিলের নেইমার জুনিয়রের অনুসারী বেড়েছে ৭০ লাখ এবং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ইনস্টাগ্রামে আরও ৬০ লাখ নতুন অনুসারী হয়েছে। 

বিশ্বকাপের সময়ে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী বেড়েছে যাদের   

ভোজিনিহা (কেপ ভার্দে) : ২ কোটি ৮৮ লাখ

আর্লিং হলান্ড (নরওয়ে) : ২ কোটি ৩৩ লাখ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) : ১ কোটি

নেইমার জুনিয়র (ব্রাজিল) : ৭০ লাখ

লিওনেল মেসি (আর্জেন্টিনা) : ৬০ লাখ

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর