যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের সময় যৌতুক হিসেবে পাত্রকে দেওয়া হয়েছিল একটি মোটরবাইক। আর সেই বাইকের মালিকানা নিয়েই এবার থানায় পুলিশের সামনে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়ালেন স্বামী-স্ত্রী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদই জেলায়। পণের মোটরবাইক কার দখলে থাকবে, সেই প্রশ্নকে কেন্দ্র করে থানার সামনে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল বচসা, যা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়। রাস্তার মাঝখানে একে অপরের কলার ধরে টানাটানি শুরু করে। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং কেউ একজন ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। জানা গিয়েছে, হরিয়াওয়ান থানা এলাকার নেভাডা সাতান গ্রামের বাসিন্দা রেশমা দেবীর বিয়ে হয় ২০ এপ্রিল, শাহজাহানপুর জেলার জালালাবাদের বাসিন্দা শচিন কুমারের সঙ্গে। রেশমার অভিযোগ, তার বাবা বিয়ের উপহার হিসেবে নগদ পাঁচ লক্ষ টাকা এবং একটি বাইক দিয়েছিলেন। তা সত্ত্বেও, তার শ্বশুরবাড়ির লোকজন আরও একটি গাড়ির দাবিতে হেনস্থা করে। মহিলার অভিযোগ, গত ২৭ জুন তাকে মারধর করা হয়েছিল এবং কয়েকদিন আগে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে রেখে চলে যায়। বিষয়টির সমাধান করতে তাঁদের মহিলা থানায় ডাকা হয়েছিল। সেখানেই ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

দুই পক্ষের সাক্ষাতের পর বাইরে এসে মহিলা দাবি করেন বিয়েতে তাঁর বাবা যে বাইকটি দিয়েছে সেটা ফেরত দিতে হবে। এতে বিবাদ আরও বেড়ে যায় এবং রাস্তায় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। সিটি পুলিশ সুপার অজিত চৌহান জানান যে, পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে । পুলিশ জানিয়েছে, এটি মূলত পারিবারিক বিরোধ। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করারও চেষ্টা চলছে।

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থন শরদ পাওয়ারের এনসিপি’র

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

‘আমার কোনও স্ত্রী ধর্ম পরিবর্তন করেনি’, অবশেষে বিয়ে-বিতর্কে মুখ খুললেন নায়ক

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক