সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসার আশায় গিয়েছিলেন সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ, সেখানে আশ্বাস মিলেছিল সব দায়িত্ব নেওয়ার। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও চিকিৎসা এগোয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সিদ্ধান্তে কেটে বাদ দিতে হয় আড়াই বছরের শিশুকন্যার ডান হাত। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে থানায় অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ২৪ জানুয়ারি বিষ্ণুপুর থানার বোরহানপুর গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মান্না ও রুমা মান্না তাঁদের আড়াই বছরের মেয়ে কৃতি মান্নাকে নিয়ে পৈলানের মডেল সেবাশ্রয় ক্যাম্পে যান। সেই সময় কৃতির ডান হাতে তীব্র ব্যথা ছিল। দিল্লির AIIMS-এ তার চিকিৎসাও চলছিল। আর্থিক অনটনের কারণে চিকিৎসার খরচ জোগাড় করতে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্যের আবেদন করছিল পরিবার। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পেই তাঁদের সঙ্গে দেখা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পরিবার দাবি করেছে, সেখানেই তিনি কৃতির চিকিৎসা ও ভবিষ্যতের পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরে ২০২৫ সালের ‘নিঃশব্দ বিপ্লব’ বইয়ের ২২৩ নম্বর পাতায় কৃতির ছবিও প্রকাশিত হয়। তবে পরিবারের অভিযোগ, আশ্বাস মিললেও প্রায় ছয় মাস ধরে চিকিৎসার ক্ষেত্রে কোনও অগ্রগতি হয়নি। উল্টে কৃতির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অনেক দেরি হয়ে গিয়েছে। সংক্রমণ ও শারীরিক অবস্থার কারণে শিশুটির ডান হাত কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কৃতির বাবা চিত্তরঞ্জন মান্নার অভিযোগ,’অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে ভরসা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়ের হাত কেটে বাদ দিতে হয়েছে’। মা রুমা মান্নাও একই অভিযোগ তুলে বলেন,  ‘এই ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় ক্যাম্প দায়ী। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। দোষীদের কঠোর শাস্তি চাই’।

আরও পড়ুনঃ মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় সেবাশ্রয় ক্যাম্প পরিচালনার জন্য ৩৮ জন চিকিৎসককে নিয়ে একটি ‘ডক্টরস কো-অর্ডিনেশন টিম’ গঠন করা হয়েছিল। সেই দলে একজন চিফ কো-অর্ডিনেটর, একজন ওভারঅল ক্যাম্প কো-অর্ডিনেটর, একজন স্পেশালিস্ট কো-অর্ডিনেটর-সহ মোট ৩৮ জন চিকিৎসক ছিলেন। সূত্রের খবর, ওই চিকিৎসকদের মধ্যে একজন চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও ছিলেন। 

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে